চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’-এর টিভি প্রিমিয়ার

চ্যানেল আইয়ের পর্দায় ঈদের ৪র্থ দিন ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 13, মার্চ 2025
in বিনোদন
A A
বাংলাদেশের নাগরিকের জাতীয় পরিচয়পত্র ও ছবি সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছর বড়পর্দায় মুক্তি পাওয়া কাজী মারুফের ছবি ‘গ্রিন কার্ড’ প্রথমবার আসছে টেলিভিশনের পর্দায়। ‘ইতিহাস’ খ্যাত এই নায়ক প্রযোজিত ও পরিচালিত ছবিটি ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ের পর্দায়।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের ফিতরের ৪র্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে ‘গ্রিন কার্ড’ সিনেমাটি দেখা যাবে।

পিতা স্বনামধন্য পরিচালক কাজী হায়াতের মাধ্যমে ২০০২ সালে ‘ইতিহাস’ ছবি দিয়ে রুপালি পর্দায় অভিষিক্ত হয়েছিলেন কাজী মারুফ। প্রথম ছবিতেই তিনি বাজিমাৎ করেছিলেন। পরে তিনি একে একে অভিনয় করেন অন্ধকার, অন্য মানুষ, ক্যাপ্টেন মারুফ, ওরা আমাকে ভালো হতে দিল না, দেহরক্ষীর মতো ছবিতে।

বিগত কয়েকবছর ধরে যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে বসবাস করছেন মারুফ। নিজে প্রযোজক হয়ে দীর্ঘদিন পর মারুফ নির্মাণ করেন ‘গ্রিন কার্ড’। যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ায় দেশটিতে বাংলাদেশিদের নানা কষ্ট নিজ চোখে দেখেছেন কাজী মারুফ। জীবন ঘনিষ্ঠ সেই গল্প তিনি তুলে ধরছেন ‘গ্রিন কার্ড’-এ।

ছবিটি নিয়ে কাজী মারুফ বলেন, আমেরিকা থেকে যেটা আমি নিজ চোখে দেখেছি সেই গল্প নিয়ে এ ছবি বানিয়েছি। যারা ওই জীবন দেখেছে তারা একবাক্যে বলবে ‘গ্রিন কার্ড’ বাস্তব ও জীবনের গল্পের ছবি। আমার ছবির জন্য এক শ্রেণির দর্শক আছে। আমার বিশ্বাস তারা এ ছবি দেখে পছন্দ করবেন।

Tags: কাজী মারুফচ্যানেল আইয়ের ঈদটিভি প্রিমিয়ারলিড বিনোদনসিনেমা
Previous Post

৭ দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণের বিচার শুরু হবে: আইন উপদেষ্টা

Next Post

তুই আমাদের কাছে অনেক উপরে, রিয়াদকে নিয়ে মাশরাফী

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা জয়ের আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তুই আমাদের কাছে অনেক উপরে, রিয়াদকে নিয়ে মাশরাফী

দুর্ঘটনায় আহত ৯০ দশকের এই অভিনেত্রী হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনায় মারাত্মক জখম ৯০ দশকের এই অভিনেত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT