বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী কাউসার মাহমুদ (২২) ৭০ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার (১৪ অক্টোবর) সকালে তার মৃত্যুর খবর জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তফা শাহিনুজ্জামান জানান, গতরাতে খবর পেয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কাউসার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের আব্দুল মোতালেবের ছেলে। পরিবারসহ তিনি চট্টগ্রামে থাকতেন।









