চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ‘রোমান্টিক’ ডিনারে কেটি পেরি-ট্রুডো!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 30, জুলাই 2025
in বিনোদন
A A

পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জনে সয়লাব নেটদুনিয়া। মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্টুরেন্টে একান্তে রাতের খাবার উপভোগ করতে দেখা গেছে এই জুটিকে। তাদের ‘ঘনিষ্ঠ’ নৈশভোজের ছবি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

পিপল ম্যাগাজিন-এর প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার সন্ধ্যায় তারা একসঙ্গে খাবার খান জাস্টিন ট্রুডো-কেটি পেরি।এছাড়া টিএমজেডে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কেটি পেরি ট্রুডোর সঙ্গে কথোপকথনে সম্পূর্ণভাবে মগ্ন ছিলেন এবং টেবিলের ওপর ঝুঁকে কথা বলছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কড়া নিরাপত্তার মধ্যে এই জুটি ককটেল এবং লবস্টারসহ বিভিন্ন পদ উপভোগ করেন। এমনকি রেস্টুরেন্টের শেফ নিজেও তাদের সঙ্গে কথা বলতে আসেন এবং খাবার শেষে তারা দুজন রান্নাঘরে গিয়ে কর্মীদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।

বর্তমানে কেটি পেরি কানাডায় তার কনসার্ট সফরে রয়েছেন। মন্ট্রিয়লের পাশাপাশি তার অটোয়াতেও পারফর্ম করার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে সম্প্রতি দীর্ঘদিনের বাগদত্তা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন কেটি।

১০ বছরের বেশি সময় ধরে একসঙ্গে থাকা এই জুটির একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম ডেইজি ডাভ। চলতি মাসের শুরুর দিকেই তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তবে বিচ্ছেদের পরেও কেটি এবং ব্লুমকে তাদের মেয়ের সঙ্গে একটি পারিবারিক ছবিতে একসঙ্গে পোজ দিতে দেখা গেছে।

অন্যদিকে জাস্টিন ট্রুডোও ২০২৩ সালে তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এই দম্পতির জাভিয়ের, এলা-গ্রেস এবং হ্যাড্রিয়েন নামে তিন সন্তান রয়েছে।

Tags: কানাডার সাবেক প্রধানমন্ত্রীকেটি পেরিজাস্টিন ট্রুডোপপ তারকাপ্রেম
Previous Post

এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Next Post

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু

Next Post
শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, জাপান যুক্তরাষ্ট্র ও তাইওয়ানে সুনামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT