চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ম কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে যারা জিতলেন পুরস্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 অপরাহ্ন 07, নভেম্বর 2025
in বিনোদন
A A
কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নির্মাতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামলো সাত দিনব্যাপী ৫ম কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল (কেডব্লিউএফএফ)-এর!

কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত এক বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক কর্মী সফিনা বেগ, যিনি স্বাধীন চলচ্চিত্রচর্চার প্রসারে উৎসাহদাতা।

চ্যানেল আই অনলাইন ৫ম কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে পুরস্কার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ বিশ্বজুড়ে নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সৃজনশীলতা, গল্প বলার শিল্প ও সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য মিলনমেলায় রূপ নেয় এবারের চলচ্চিত্র আসর। সমাপনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রীনা চৌধুরী (রাজনীতিক ও উদ্যোক্তা) এবং বলিউডের পরিচিত মুখ ললিত পরিমু।

সমাপনী দিনের শুরুতে প্রদর্শিত হয় বেশ কয়েকটি নির্বাচিত চলচ্চিত্র। যারমধ্যে ছিলো ইন আ ফ্রেম ওয়ার্ক, ৪৩, ম্যাট্রিক পাস, প্যারেন্টিং স্পেশাল নিডস চিলড্রেন: সেরেব্রাল পালসি এবং শুশুর। সিনেমাগুলো দর্শকদের মুগ্ধ করে তাদের গল্পনির্মাণ ও শিল্পমানের কারণে।

পুরস্কার গ্রহণ করছেন কাশ্মীর ফিল্ম ফেস্টিভাল বিজয়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ এদিন বিকেলে অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেখানে বিভিন্ন বিভাগে চলচ্চিত্র নির্মাতাদের সম্মাননা দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তদের তালিকা নিচে দেওয়া হলো—

স্টুডেন্ট সেকশনে শ্রেষ্ঠ কাহিনিচিত্র: স্টিচ
জুরি মেনশন: পেপার বোট
স্টুডেন্ট সেকশনে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র: প্লাস্টিক শ্যাহমার
শ্রেষ্ঠ অ্যানিমেশন চলচ্চিত্র: ইন আ ফ্রেমওয়ার্ক
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: লাস্ট ড্রপ
জুরি মেনশন: মাই ডেডি ইজ মাই হিরো, আই ওন্ট ক্রাই টুমরো, আ নাইট আফটার অল।

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: ট্রান্স কাশ্মির
জুরি মেনশন: আতিশ ই টিলিজম, প্যারেন্টিং স্পেশাল নিডস চিলড্রেন: সেরেব্রাল পালসি, জে এল কাউল– আ ম্যান অব অ্যাকশন
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: রিকার্ড ড্যান্স
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র: রাসা
জুরি মেনশন: লাভ ইন ফরটি’স, মালাভাঝি, শুশুর

কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ উৎসব পরিচালক মুশতাক আলী আহমেদ খান বলেন, কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল আজ শুধু কাশ্মীর নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতাদের জন্য এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে বৈচিত্র্যময় গল্প, সংস্কৃতি ও অভিজ্ঞতার বিনিময়ে সমৃদ্ধ হচ্ছে চলচ্চিত্রজগৎ।

Tags: কাশ্মীরফিল্ম ফেস্টসিনেমা
Previous Post

সরাসরি চুক্তিতে ঢাকা ক্যাপিটালসে সাইফ

Next Post

মেয়েদের পরবর্তী বিশ্বকাপ ১০ দলের, অনুমোদন আইসিসির

Next Post
বাংলাদেশ ও ভারতের মহিলা ক্রিকেটাররা একসঙ্গে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের পরবর্তী বিশ্বকাপ ১০ দলের, অনুমোদন আইসিসির

ব্রাজিলের ফুটবল দলের তিন খেলোয়াড় মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়াকে ৪-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT