চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের সমালোচনায় সত্যরাজ, গ্রেপ্তার চাইলেন নায়িকা!

তামিলনাড়ুতে পদদলিত হয়ে ৪০ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
বিজয়ের সমালোচনায় সত্যরাজ, নায়িকা গ্রেপ্তার চাইলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিলনাড়ুর কারুরে পদদলিত হয়ে ৪০ জনের মৃত্যুর ঘটনায় তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় ও তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)-এর সরাসরি সমালোচনা করেছেন তামিল অভিনেতা সত্যরাজ।

‘বাহুবলী’ খ্যাত অভিনেতা সত্যরাজ বলেন, “যারা ভুল করেন, তাদের দায়িত্ব নিতে হবে এবং তা সংশোধন করতে হবে। ভুল অনিচ্ছাকৃতভাবেও হতে পারে, তবে ইচ্ছাকৃতভাবে ভুল করা অন্যায়।”

তিনি বলেন,“যারা ভুল করেছেন, তাদের উচিত তা শোধরানো এবং নিশ্চিত করা যে যেন আর পুনরাবৃত্তি না হয়। ছোট ভুল হলেও সংশোধন করা দরকার। আর যদি অনিচ্ছাকৃতভাবে ঘটে থাকে, তবে ভবিষ্যতে তা আর যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।”

শনিবার কারুরে বিজয় থালাপতি একটি জনসভা করেন। রাতের অন্ধকারে তিনি যখন তার প্রচারযান থেকে ভক্তদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন, তখন হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য গাড়ির দিকে ছুটে যান। এতে হঠাৎই ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানায়, অন্তত ৪০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৯ জন শিশু রয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পর থেকেই বিজয়কে ঘিরে সমালোচনা শুরু হয়। অভিনেত্রী ওভিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে দাবি করেন, “থালাপতি বিজয়কে গ্রেপ্তার করতে হবে।”

যদিও পরে তিনি পোস্টটি মুছে ফেলেন এবং একটি উক্তি শেয়ার করেন, যেখানে লেখা ছিল, “বুদ্ধিমানদের কাছে জীবন এক স্বপ্ন, বোকাদের কাছে খেলা; ধনীদের কাছে রসিকতা, কিন্তু গরিবদের জন্য তা নিছক দুর্যোগ।” ইন্ডিয়া.কম

Tags: অভিনেতাগ্রেপ্তারটিভিকেথালাপতি বিজয়নেতাবাহুবলীবিজয় থালাপতিভোটরাজনীতিসত্যরাজসিনেমা
Previous Post

কাগজের শপিং ব্যাগ ফ্রি চেয়ে আড়ংকে লিগ্যাল নোটিশ

Next Post

সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগীর ৬৫৩ কোটি লেনদেন, ১১৪ অ্যাকাউন্ট জব্দ

Next Post
দুই ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, পেশাদার পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগীর ৬৫৩ কোটি লেনদেন, ১১৪ অ্যাকাউন্ট জব্দ

হান্নান মাসউদের ছবি, বাংলার সংবাদপত্রের সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি বিব্রত ও দুঃখিত’, বললেন হান্নান মাসউদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT