চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালনায় ফিরছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’ নির্মাতা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 18, আগস্ট 2025
in বিনোদন
A A
বেঙ্গালুরুর সমুদ্রে দাঁড়িয়ে এক ব্যক্তির ছবি, সূর্যপ্রকাশের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ সালে আবার পরিচালনায় ফিরতে চলেছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’ খ্যাত নির্মাতা করণ জোহর। প্রযোজনার সঙ্গে যুক্ত থাকলেও গত ২ বছর তিনি কোন ছবি পরিচালনা করেননি। তাই আগামী বছর নতুনভাবে নতুন আঙ্গিকে ফিরতে চলেছেন তিনি।

তবে এবার আর নতুন প্রজন্মের গল্প নয়, পরিচালক বলবেন পুরনো দিনের গল্প।

রবিবার (১৭ আগস্ট) ইনস্টাগ্রামে করণ একটি পোস্ট করেছেন যেখানে তাকে সাদা শার্ট পরে সমুদ্রের মধ্যে সময় কাটাতে দেখা যায়। এই ছবির ক্যাপশনে তিনি যা লিখেছেন, সেটা দেখে বেশ বোঝাই যাচ্ছে আগামী বছর একটি নতুন রূপে ফিরতে চলেছেন তিনি।

ছবিটি পোস্ট করে করণ লেখেন, ‘সূর্য, সমুদ্র, স্পষ্ট, গত বছরটি ছিল আমার অভ্যন্তরীণ পুনর্মূল্যায়ন এবং প্রকাশের বছর। আমার জীবনের নতুন সংস্করণের সূচনা হতে চলেছে, যেখানে আপনি আপনার মধ্যেই যা সত্যিই তা অনুভব করার চেষ্টা করেন এবং মূল্যায়ন করেন।’

করণ লেখেন, ‘২০২৬ সাল হল সেই বছর, যখন আমি আবার সেটে ফিরব। আমি নিজের কাছেই প্রতিশ্রুতি দিয়েছি কারণ এটি কেবল আমার সুখের জায়গা এবং স্থান নয়, আমার অন্যতম শান্তি। যাদের আমি চিনি না তাদের খুশি করার চেষ্টা করেছি এতদিন। কিন্তু আমি কেন পালাবো? এটা আমার রক্তে মিশে রয়েছে। আমার কথাগুলি হয়তো এলোমেলো লাগতে পারে কিন্তু এটাই সত্যি।’

সবশেষে পরিচালক লেখেন, ‘আমি শুধু একটি দিন নয় প্রত্যেক মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করছি। তোমাদের সবাইকে ভীষণ ভালোবাসি। দেখা হবে।’ পরিচালকের এই ফিরে আসার কথা শুনে ভীষণ খুশি ভক্তরা।

অনেকেই বলেছেন, পুরনো দিনের স্টাইলের ছবির এই মুহূর্তে ভীষণ ভীষণ প্রয়োজন তাই পরিচালকের ফিরে আসা উচিত। কেউ কেউ আবার করণ জোহরের পুরনো ছবিগুলির কথাও উল্লেখ করেছেন।

চলতি বছর রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনীত ‘রকি ওর রানি কী প্রেম কাহিনি’ ছবিটি জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। পরিচালক হিসাবে এই সম্মানে সম্মানিত হয়ে ভীষণ খুশি করণ, আর তাই এবার শুধু প্রযোজনা নয় আবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি।

‘কুচ কুচ হোতা হ্যায়’ দিয়ে পরিচালনা শুরু করে করণ নির্মাণ করেছেন কাভি খুশি কাভি গম, কাভি আলবিদা না ক্যাহনা, মাই নেম ইজ খানসহ বেশকিছু জনপ্রিয় সিনেমা।

Tags: করণ জোহরপরিচালনাপ্রযোজনা
Previous Post

পাথর লুটের ঘটনার জেরে সিলেটে জেলা প্রশাসক রদবদল

Next Post

সব উপজেলায় সাপে কামড়ের ভ্যাকসিন সরবরাহে হাইকোর্টের নির্দেশ

Next Post
Antivenom vials and syringe with a snake for snakebite treatment. Channel i News - চ্যানেল আই নিউজ

সব উপজেলায় সাপে কামড়ের ভ্যাকসিন সরবরাহে হাইকোর্টের নির্দেশ

আহতদের দেখতে ব্রিটিশ হাইকমিশনার বার্ন ইনস্টিটিউটে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোন ট্রাজেডি: আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে ব্রিটিশ হাইকমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT