চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিমান ভুলে বলিউড পার্টিতে প্রিয়াঙ্কা, আলিঙ্গন করলেন করণকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 01, এপ্রিল 2023
in বিনোদন
A A
প্রিয়াঙ্কা ও করণ বলিউড পার্টিতে আলিঙ্গন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, তিনি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ‘রাজনীতি’ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তাকে ‘এক কোণায় ঠেলে দেওয়া হয়েছিল’। সরাসরি নাম উল্লেখ না করলেও কঙ্গনা সহ অনেকেই ধরে নিয়েছেন যে করণ জোহরই প্রিয়াঙ্কাকে বলিউড থেকে সরিয়ে দিয়েছেন। বলিউডের বিরুদ্ধে অভিযোগ করে হইচই ফেলে দিয়ে এবার সেই বলিউড পার্টিতেই অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা। জড়িয়ে ধরেছেন করণ জোহরকেও।

৩১ মার্চ, শুক্রবার ধুমধাম করে উদ্বোধন করা হল ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই বিশেষ পদক্ষেপ। মুম্বাইয়ের জিও গ্লোবাল সেন্টারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি এবং ইশা আম্বানি। এক ছাদের নিচে এক হয়েছিলেন বলিউড তারকা ও তাদের পরিবারের সদস্যরাও। সেখানেই আমন্ত্রিত ছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দীপিকা ও রণবীর সিং-এর সাথে শুভেচ্ছা বিনিময় শেষে প্রিয়াঙ্কার দিয়ে এগিয়ে যান করণ। প্রিয়াঙ্কাও এগিয়ে এসে আলিঙ্গন করেন করণকে। এরপর করণ জড়িয়ে ধরেন নিক জোনাসকেও।

ভিডিওটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ বলছেন, ‘যেই বলিউড নিয়ে এত অভিযোগ, সেই বলিউড পার্টিতেই হাসি মুখে প্রিয়াঙ্কা। সবই লোক দেখানো!’ অনেকে বলেছেন, ‘এত কিছুর পরেও প্রিয়াঙ্কা আন্তরিকতা দেখিয়েছেন। এটা তার ম্যাচিউরিটির বহিঃপ্রকাশ।’

বলিউডে ক্যারিয়ারের শীর্ষে থাকার সময়েই হিন্দি সিনেমার জগত ছেড়ে হলিউডে পাড়ি দিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে সাফল্যের চূড়ায় থেকেও কেন সেই অঙ্গন ছেড়ে দিলেন, সম্প্রতি সেই প্রসঙ্গেই পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। আর তখনেই বলিউড বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন ‘কৃষ’ খ্যাত এই অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Jerry x Mimi 😍 (@jerryxmimi)

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: আম্বানিকরণ জোহরপ্রিয়াঙ্কা চোপড়াবলিউড
Previous Post

প্রথম আলো ও বিএনপি একে অপরের পরিপূরক: ওবায়দুল কাদের

Next Post

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে ৩ জনের মৃত্যু

Next Post
টর্নেডোতে ক্ষতিগ্রস্ত এলাকা, ধ্বংসস্তূপ ও আহত মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে ৩ জনের মৃত্যু

খতমে কুরআন পর্ব ০৯ এর জন্য উপযুক্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খতমে কুরআন: পর্ব ০৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT