চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী করলে স্বজনপোষণের অভিযোগ থেকে মুক্তি পাবেন করণ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 13, আগস্ট 2024
in বিনোদন
A A
করণকে নিয়ে আলোচনা, তিনি গ্ল্যামারাস লুক দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে ইতোমধ্যেই ২৫ বছর কাটিয়ে ফেলেছেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। দর্শককে উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো ব্লকবাস্টার সিনেমা।

এদিকে বহু তারকা-সন্তানের অভিনয়ের সফর শুরু তার ছবির হাত ধরে। আর সেই জন্য পরিবারতন্ত্র ও স্বজনপোষণের তকমাও পেয়েছিলেন।

করণের শো ‘কফি উইথ করণ’-এ এসে এই অভিযোগ করেছিলেন কঙ্গনা রানাউত। তারপরে বলিউডে এই বিষয়ে বহু চর্চা হয়েছে। আবারও সেই একই অভিযোগ উঠল করণের বিরুদ্ধে। এবার প্রযোজক আরুশি নিশাঙ্ক দাবি করলেন, করণ সত্যিই স্বজনপোষণের ধ্বজাধারী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে করণকে নিয়ে আরুশিকে প্রশ্ন করা হয়। উত্তরে আরুশি বলেন, ‘করণ পরিবারতন্ত্র ও স্বজনপোষের ধ্বজাধারী।” কিছু দিন আগেই মুক্তি পেয়েছে করণ প্রযোজিত ছবি ‘কিল’।

সেই ছবির বিশেষ প্রদর্শনের দিনেও করণকে প্রশ্ন করা হয় স্বজনপোষণ নিয়ে। সেই সময় তিনি বলেছিলেন, ‘আপনারা সব কিছুর জন্য আমাদের সমালোচনা করেছিলেন। আপনারা আমাদের অভিশাপ দেন। আপনারা বলেন, আমরা পরিবারতন্ত্র ও স্বজনপোষণ সমর্থন করি। আমাদের ছবির অভিনেতাদের ‘নেপো’ বেবি’ বলেন।’

‘কিল’ ছবিতে লক্ষ্য, রাঘব জুয়েল ও তানিয়া মানিকতলাও অভিনয় করেছেন। এরা কেউই তারকাসন্তান নয়। তাই এই ছবির প্রসঙ্গ টেনে করণ বলেছিলেন, ‘আপনারা তো আমাদের নিন্দা করেন। তা হলে এই ছবির জন্য এ বার কিছুটা কৃতিত্বও দিন। লক্ষ্য একেবারেই বহিরাগত। গোটা ছবিতে তার চরিত্র খুবই গুরুত্বপূর্ণ।’

করণ প্রযোজিত ছবি ‘কিল’-এর পরিচালনা করেছেন নিখিল নাগেশ ভট্ট। উল্লেখ্য, ‘কফি উইথ করণ’-এর পঞ্চম সিজনে এসে করণকে ‘মুভি মাফিয়া’ তকমাও দিয়েছিলেন কঙ্গনা।- নিউজ এইট্টিন

Tags: করণ জোহর
Previous Post

লুট হওয়া ট্রফি ফিরিয়ে দেয়ার আকুতি

Next Post

৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

Next Post
বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

বাংলাদেশের রাজধানীতে একজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই মুহূর্তে নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ অনেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT