চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ‘নাগ’ হয়ে আসছেন পর্দার রুহবাবা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 অপরাহ্ন 22, এপ্রিল 2025
in বিনোদন
A A
নাগের মতো সাপের গর্তের মধ্য দিয়ে একজন যুবক দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমাতে ইচ্ছাধারী নাগিনের গল্প অনেকেই জানেন। ৯০ এর দশকে দর্শক মহলে যা ব্যাপক জনপ্রিয় ছিল। এবার সেই জুতোয় পা দিলেন কার্তিক আরিয়ান ৷ ইচ্ছাধারী নাগের ভূমিকায় দেখা যাবে পর্দার ‘রুহবাবা’কে!

ধর্ম প্রোডাকশনের তরফে করণ জোহর তার নতুন ছবির ঘোষণা করেছেন। তিনি কার্তিক আরিয়ান অভিনীত ‘নাগজিল্লা’ ছবিটি প্রযোজনা করবেন। ছবিটি ২০২৬ সালের ১৪ আগস্ট মুক্তি পাবে। ‘ফুকরে’ সিরিজের পরিচালক মৃগদীপ সিং লাম্বা ছবিটি পরিচালনা করবেন।

করণ ইনস্টাগ্রামে সিনেমার মোশন পোস্টারটি শেয়ার করে নিয়েছেন। দেখা যাচ্ছে, শার্টবিহীন কার্তিক সাপের একটি গর্ত থেকে বেরিয়ে এসে, শহরের দিকে তাকিয়ে আছেন। তার পরনে নীল জিন্স। আর গা খসখসে, সাপের মতো।

ক্যাপশনে লেখা ছিল, ‘মানুষের গল্প অনেক দেখেছেন, এবার দেখুন সাপের গল্প! #নাগজিল্লা নাগ লোকের প্রথম কাণ্ড… মজা ছড়াতে আসছে – প্রেমদেশ্বর পেয়ারে চাঁদ… নাগপঞ্চমীতে  আপনার নিকটবর্তী সিনেমা হলে ১৪ আগস্ট ২০২৬-এ। ’

দর্শকরা রীতিমতো অবাক, করণের শেয়ার করা মোশন পোস্টারটি দেখার পর। ‘একতা কাপুরের পেটে লাথি তো এটা! হায় ভগবান’। আরেকজন লেখেন, ‘এতদিন লোকে নাগিনদের কাণ্ড দেখত, এবার দেখবে নাগকে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘নতুন কনসেপ্ট। দারুণ এক্সাইটেড লাগছে’।

তো কেউ কেউ আবার পরামর্শ দিয়েছেন করণকে, যেন তিনি ২০০০-এ তৈরি হওয়া সেই কিংবদন্তিধারার ছবিগুলিতেই ফিরে যান। ‘আর এসব বানাবেন না প্লিজ। আমরা আপনার আর্লি টোয়েন্টিজ মিস করছি।’

কেউ মস্করা করেছেন ছবি মুক্তির তারিখ নিয়ে। লেখেন, ‘আরে দাঁড়ান। ২০২৬ সালের ১৪ অগস্ট। আরে এবছরের আগস্ট তো আগে আসতে দিন!’ দ্বিতীয়জন লিখলেন, ‘উফফফ বাবা, ২০২৬ সালের ঘোষণা এখনই! সুপারফাস্ট করণ জোহর।’

Tags: করণ জোহরকার্তিক আরিয়ান
Previous Post

কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় নিহত ৫

Next Post

মে দিবসে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ

Next Post
বিএনপির মহাসমাবেশে হাজারো নেতাকর্মী সমবেত, পতাকা ও ব্যানার উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মে দিবসে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ

বাংলাদেশ পুলিশ কর্মকর্তা পোর্ট্রেট, আনুষ্ঠানিক পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT