চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতেই আসছে ‘কারাগার পার্ট ২’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 অপরাহ্ন 21, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
টিমের সদস্যরা একটি অনুষ্ঠানে একসাথে দাঁড়িয়ে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত আগস্টে হইচই-এ ওয়েব সিরিজ ‘কারাগার’ প্রকাশের পর সাড়া ফেলেছিল। তখন জানানো হয়, এর পার্ট ২ এর জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না দর্শকের!

ঠিক তার তিন মাসের মধ্যেই দর্শকের সামনে আসছে ‘কারাগার পার্ট ২’। হইচই বাংলাদেশ এর পরিচালক সাকিব আর খান জানান, বুধবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যেই হইচইয়ে স্ট্রিমিং হবে বহুল প্রতীক্ষিত ‘কারাগার পার্ট ২’।

এদিন সন্ধ্যায় ধানমন্ডির অঁলিয়স ফ্রসেসে বড় পর্দায় ‘কারাগার পার্ট ২’ এর একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন কারাগার ওয়েব সিরিজটির অভিনয় শিল্পী সহ অন্যান্য কলাকুশলী ও গণমাধ্যমকর্মীরা।

কারাগারের প্রথম পর্বে চঞ্চল চৌধুরীকে সেন্ট্রাল জেলের এক রহস্য মানব হিসেবে দেখা গিয়েছিল। রহস্য এতটাই ছিল যে চঞ্চলের জন্ম, আগমন সবকিছু নিয়েই কৌতূহলী ছিলেন দর্শক। হইচই জানাচ্ছে, সেই প্রশ্নগুলোর জবাব মেলার কথা কারাগারের দ্বিতীয় পর্বে।

নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী দ্বিতীয় পার্ট প্রসঙ্গে বলেন, ‘কারাগারে আমি এমন একটি গল্প বলতে চেয়েছি যা আমাদের সামনে খুব বেশি উঠে আসেনি, কিন্তু গল্পের গভীরে একটি নির্মম সত্য আছে। দেশ-বিদেশের দর্শক যেভাবে কারাগারকে ভালোবেসে গ্রহণ করেছেন, তাতে আমি উদ্বেলিত। আমরা বিশ্বাস করি যে কারাগারের দ্বিতীয় পর্ব দর্শকদের প্রত্যাশার সঠিক মূল্যায়ন করবে।’

আলোচিত ওয়েব সিরিজ কারাগার-এ চঞ্চল ছাড়াও ‘কারাগার ২’ এ অভিনয় করেছেন আফজাল হোসেন, তাসনিয়া ফারিণ, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, এফএস নাঈম, একে আজাদ সেতু প্রমুখ।

Tags: আফজাল হোসেনইন্তেখাব দিনারএকে আজাদ সেতুএফএস নাঈমকারাগারতাসনিয়া ফারিণবিজরী বরকতউল্লাহলিড বিনোদনশাওকী
Previous Post

বাংলাবিদের নিবন্ধন প্রক্রিয়া শুরু

Next Post

সব ধর্মের শান্তির বিশ্বাস অটুট রাখা আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শান্তির বার্তা দিয়ে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সব ধর্মের শান্তির বিশ্বাস অটুট রাখা আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

তথ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্র নয় বিএনপির মেরামত করা দরকার: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT