চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলে দেওয়া হয়েছে কাপ্তাইয়ের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চল প্লাবিত

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
10:17 পূর্বাহ্ন 06, আগস্ট 2025
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
কাপ্তাইয়ের জলকপাট খুলে দেওয়া হয়েছে, নিম্নাঞ্চল প্লাবিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাই হ্রদের পানির স্তর বিপৎসীমা অতিক্রম করায় থেকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে বাড়তি পরিমাণে পানি ছাড়া শুরু হয়েছে। হ্রদের পানি বৃদ্ধির ফলে রাঙ্গামাটি জেলা শহরের কিছু এলাকা এবং কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে ১৬টি জলকপাট দিয়ে বাড়তি পানি ছাড়া শুরু হয়েছে। জলকপাটগুলো আগে যেখানে ৬ ইঞ্চি খোলা ছিল, তা বাড়িয়ে এখন দেড় ফিট করে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৩০ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিঃসরণ হচ্ছে।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১১টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ৫৫ ফুট এমএসএল, যা বিপৎসীমা অতিক্রম করেছে। এ কারণে আমরা ১৬টি জলকপাট আরও খুলে পানি ছেড়ে দিচ্ছি। পানির উচ্চতা যাতে আরও না বাড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে পানি ছাড়ার মাত্রা নির্ধারণ করা হচ্ছে।

বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি লেক থেকে কর্ণফুলীতে ছাড়া হচ্ছে। একই সঙ্গে এ পাঁচটি ইউনিট থেকে বর্তমানে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

প্রসঙ্গত, বর্ষা মৌসুমে প্রতি বছর কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পায়। তবে এবারের পানি বৃদ্ধির হার এবং জলকপাট খোলার মাত্রা ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনায় তৎপর রয়েছে।

 

Tags: কাপ্তাইজলকপাট
Previous Post

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রমের রিভিউয়ের রায় ৭ আগস্ট

Next Post

জয়পুরহাটে কলাবাগানে জ্বলতে থাকা মরদেহ উদ্ধার

Next Post
জয়পুরহাটে কলাবাগানে জ্বলতে থাকা মরদেহ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে কলাবাগানে জ্বলতে থাকা মরদেহ উদ্ধার

পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো অধিনায়ক কস্তা মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো অধিনায়ক কস্তা মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT