চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ কোটির ‘কানতারা’র আয় এখন ২০০ কোটি রুপি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 29, অক্টোবর 2022
in বিনোদন
A A
দম্পতি একটি Yamaha মোটরসাইকেলে বসে আছেন, খোলা মাঠে সুন্দর দৃশ্যের মাঝে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির পঞ্চম সপ্তাহেও ভারতের বক্স অফিস জুড়ে রাজত্ব করে চলছে দক্ষিণী সিনেমা ‘কানতারা’। জানা গেছে,  শুক্রবার (২৮ অক্টোবর) পর্যন্ত ভারতে সাড়া জাগানো এই ছবিটির আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।

তবে কেবল বক্স অফিসেই সাফল্য নয়, সমালোচকদেরও ব্যাপক প্রশংসা পেয়েছে ছবিটি। মাত্র ১৬ কোটি রুপি বাজেটের এই ছবিটি আইএমডিবির রেটিং-এ ১০-এ ৯.৪ পেয়েছে । যা ‘কেজিএফ টু’ এবং ‘আরআরআর’-এর চাইতে বেশি।

কর্ণাটকের এই ছবি নিজ এলাকায় দারুণ ব্যবসা করেছে। ডাবিং করে মুক্তি দেয়া হয়েছে হিন্দি, তামিল, মালায়ালাম ও তেলেগু সংস্করণেও। যেগুলোতে বেশ ভালো ব্যবসা করছে এই ছবিটি।

তবে এত ভালো ব্যবসা করা সত্ত্বেও বির্তকের মুখে পড়তে হয়েছে ছবিটিকে। ‘কানতারা’ সিনেমার গান ‘বরাহ রুপম’ এর বিরুদ্ধে নকলের অভিযোগ তুলেছে কেরালার ব্যান্ড ‘থাইক্কুদাম ব্রিজ’।

তাদের দাবি, গানটি তাদের ব্যান্ডের ‘নবরসম’ এর ‘কপি।’  যারই প্রেক্ষিতে গানটি বাজানো থেকে বিরত থাকার নিষেধাজ্ঞা জারি করেছে কোজিকোড় সেশন কোর্ট।

পৌরাণিক কাহিনী নির্ভর ‘কানতারা’ ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন রিষভ শেঠি। ‘কানতারা’ শব্দের অর্থ গহীন জঙ্গল। ছবির গল্প স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’কে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

ছবিতে অভিনয় করেছেন কিশোর, অচ‍্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠির মতো অভিনেতা অভিনেত্রীরা।

সূত্র: পিঙ্কভিলা

Tags: অচ‍্যুত কুমারকানতারাকিশোরথাইক্কুদাম ব্রিজদক্ষিণীপ্রমোদ শেঠিবক্স অফিসবরাহ রুপমসপ্তমী গৌড়া
Previous Post

‘দামাল’ স্মার্ট মূলধারার মধ্যে একটা বড় উদাহরণ: ফারুকী

Next Post

চ্যানেল আইয়ে জয়া অভিনীত দুই ছবি

Next Post
জয়া অভিনীত দুই ছবির দৃশ্য, বাংলার সিনেমা ও টেলিভিশনে জনপ্রিয়. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে জয়া অভিনীত দুই ছবি

সন্তানের অপেক্ষায় রণবীর-আলিয়া, সুখী দম্পতি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তানের অপেক্ষায় রণবীর-আলিয়া, জানা গেল তারিখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT