চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কানতারা টু’ তে উর্বশীর যুক্ত হওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
উর্বশীর ছবি ও সিনেমার পোস্টার, কানতারা টু তে তার যুক্ত হওয়ার খবর ভিত্তিহীন. Channel i News - চ্যানেল আই নিউজ

কদিন আগেই জানা গিয়েছিল, ভারতের সর্বকালের সবচেয়ে বেশি আয়কারী কন্নড় সিনেমা ‘কানতারা’র প্রিকুয়েল ‘কানতারা টু’ আসছে, খবরটি নিশ্চিত করেছিলেন ছবিটির নির্মাতা ঋষভ শেঠি নিজেই। এরই মাঝে শনিবার (১১ ফেব্রুয়ারি) গুজব ছড়ায় ‘কানতারা টু’ তে যুক্ত হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

মূলত এদিন সোশ্যাল হ্যান্ডেলে উর্বশী ‘কানতারা’ পরিচালক ঋষভ শেঠির সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যেখানে ঋষভকে ট্যাগ করে অভিনেত্রী লেখেন হ্যাশট্যাগ ‘কানতারা টু’। যা থেকেই মূলত বিভ্রান্তির সৃষ্টি। নেটিজেনদের একাংশ ধরেই নেন ‘কানতারা টু’ তে যুক্ত হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

যদিও পরক্ষণেই প্রোডাকশন হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র প্রকাশ করেছে যে, ‘কানতারা টু’-এ উর্বশী রাউতেলা কাস্টিং কে ঘিরে সমস্ত গুজব সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। এমন কিছুই ঘটতে যাচ্ছে না। এটি তাদের একটি সৌজন্য সাক্ষাত ছিল।

সম্প্রতি এই ছবি মুক্তির ১০০ দিন উদযাপন উপলক্ষে এক ইভেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ছবির প্রিকুয়েলের খবর জানিয়েছেন  নির্মাতা।

ঋষভ বলেন, ‘কানতারায় দর্শক যা দেখেছেন তা আসলে দ্বিতীয় পর্ব। ‘কানতারা ২’ হবে ছবির প্রিকুয়েল, আসল গল্প থাকবে সেখানে।’ নির্মাতা জানিয়েছেন ছবির স্ক্রিপ্ট লেখা শেষ।

নির্মাতা আরও বলেন, ‘দর্শকদের ধন্যবাদ কানতারাকে ভালোবেসে সমর্থন করার জন্য। সৃষ্টিকর্তার আশীর্বাদে সিনেমাটি সফলভাবে ১০০ দিন ধরে চলছে।’

১৬ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘কানতারা’ সিনেমাটি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি আয় করেছে। ‘কানতারা’ শুধুমাত্র কন্নড় ভাষায় মুক্তি পেয়েছিল। পরে মালায়লাম, তামিল, তেলেগু এবং হিন্দি ভাষায় ডাব করা হয়েছিল।

সূত্র: বলিউড হাঙ্গামা

Tags: উর্বশী রাউতেলাঋষভ শেঠিকানতারা টু
Previous Post

মিরাজের ব্যাটে বরিশালের লড়াইয়ের পুঁজি

Next Post

সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

Next Post
শিক্ষার্থীদের সংঘর্ষের দৃশ্য, মারামারি ও উত্তেজনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

প্রধানমন্ত্রী জাতীয় অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আর কখনও পেছনে ফিরে তাকাবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT