চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানপুর টেস্ট: একাদশ নিয়ে যা ভাবছে বাংলাদেশ-ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচে দুই ক্রিকেটার মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাইয়ে ভারতের বিপক্ষে দু্ই ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটিতে ২৮০ রানে হার দেখেছে বাংলাদেশ। শুক্রবার কানপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল। ঘরের মাঠে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকবে ভারত। অন্যদিকে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ নিতে চাইবে টিম টাইগার্স।

চেন্নাইয়ে লালমাটির পিচে খেলেছিল দুদল। কানপুরের পিচ কালো মাটির। আপাতত দুটি পিচ তৈরি রাখা হয়েছে। কোন পিচে খেলা হবে, তা এখনও ঠিক হয়নি। সে কারণে দুদলের একাদশে পরিবর্তন আসতে পারে খেলার সকালেও।

চেন্নাই টেস্টের আগেরদিন একাদশ জানিয়েছিল ভারত। এবার অপেক্ষা করছে স্বাগতিক দল। মূলত আবহাওয়া ও কন্ডিশনের উপর নির্ভর করে দল জানাবে ভারত। তাদের সহকারি কোচ অভিষেক নায়ার বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন এমন।

বলেছেন, ‘যে পরিবেশ ও পিচ তাতে শুক্রবার সকালের আগে একাদশ ঠিক করা যাবে না। টেস্টে আবহাওয়া বড় ভূমিকা নেয়। তাই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলও হতে পারে। আশা করছি শুক্রবার আকাশে মেঘ থাকবে না। রোদ উঠবে। সেসব দেখে আমরা সিদ্ধান্ত নেব।’

অন্যদিকে পিচ কেমন হবে তা না ভেবে ভালো পারফর্ম করার কথা বলেছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের মতে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া এবং ভারতের মতো দলের বিপক্ষে পিচ খুব একটা গুরুত্বপূর্ণ নয়। বলেছেন, ‘দলগুলোর অবশ্যই অস্ত্র থাকবে যা দিয়ে তারা আমাদের আক্রমণ করতে পারে। তাদের মানসম্পন্ন ব্যাটার, ফাস্ট বোলার এবং স্পিনার আছে। মনে করি না পিচের কোনো প্রভাব পড়বে। চেন্নাইয়ের চেয়ে আমাদের ভালো পারফর্ম করতে হবে।’

চেন্নাইয়ে বাংলাদেশের বোলাররা দারুণ করেছেন। ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। অবশ্য টপঅর্ডারে সাদমান-জাকির-মুমিনুলদের উপর ভরসা হারাবে না বাংলাদেশ। ব্যাটিং লাইনআপে পরিবর্তন আসার সম্ভাবনা নেই টাইগারদের। বোলিংয়ে পরিবর্তন আসতে পারে একটি। একজন স্পিনার বেশি খেলাতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন নাহিদ রানা। অন্যদিকে আকাশ দীপকে বসিয়ে কুলদীপ যাদব অথবা অক্ষর প্যাটেলকে খেলাতে পারে ভারত।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশ্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, রিশভ পান্ট, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

Tags: কানপুর টেস্টগ্রিন পার্কবাংলাদেশ-ভারতলিড স্পোর্টস
Previous Post

পাকিস্তানকে ভিক্ষুক পাঠাতে মানা করলো সৌদি আরব

Next Post

শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা

Next Post
শেখ হাসিনা গভীর চিন্তায়, হাতে সময়ের গণনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা

সবুজ পাহাড়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও ছাউনি সহ পর্যটন কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ পরিবারের সদস্যদের পর্যটন শিল্পে সম্পৃক্ত করবে মন্ত্রণালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT