চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঙ্গনার দাবী, ‘ফুরিয়ে গেছেন আমির খান!’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 অপরাহ্ন 03, আগস্ট 2022
in বিনোদন
A A
কঙ্গনা রানাউত হালকা সাজে, পারিবারিক পরিবেশে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের সুপারস্টারদের একজন আমির খান। তার নামেই প্রেক্ষাগৃহে ঢল নামে মানুষের। অথচ কঙ্গনা রানাউত বলছেন, ‘আমির তার সেরাটা দিয়ে দিয়েছেন!’ সত্যিই কি আমির খান ফুরিয়ে গেছেন? কেন এমনটা বললেন কঙ্গনা?

১১ আগস্ট মুক্তি পেতে চলেছে আমির খানের বিগ বাজেটের সিনেমা ‘লাল সিং চাড্ডা’। সিনেমাটি মুকির আগে আগে ভারতজুড়ে উঠছে বয়কটের ডাক। গত কয়েকদিন ধরেই টুইটারে ট্রেন্ড চলছে ‘বয়কট লাল সিং চাড্ডা’। কারণ, ২০১৫ সালে এক সাংবাদিক সম্মেলনে আমির খানকে বলতে শোনা গিয়েছিল, খবরের কাগজ পড়ে এবং টিভি দেখে তিনি আতঙ্কিত। দেশ জুড়ে অসিহষ্ণুতার পরিবেশ নিয়ে ভীত তার স্ত্রী কিরণ রাও-ও (সাবেক)। বস্তুত কিরণ এবং তিনি এতটাই আতঙ্কিত যে দেশ ছেড়ে চলে যেতে চাইছেন ছেলেকে নিয়ে।

‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগে আমিরের এই মন্তব্যই ফিরে এলো। নেটাগরিকরা লিখতে শুরু করেছেন, ভারতকে যখন এতই অপছন্দ তাহলে কেন এখানে নিজের ছবি মুক্তি দিচ্ছেন! সঙ্গে জোরদার চলছে সিনেমা বয়কট করার ডাক। আমির খান ইতিমধ্যেই বলেছেন, তাকে সবাই ভুল বুঝছে। সঙ্গে অনুরোধ করেছেন যেন সকলে সিনেমা হলে দেখতে যায় ‘লাল সিং চাড্ডা’।

আমিরের বিরুদ্ধে চলা এই ক্যাম্পেন নিয়ে মুখ খুললেন কঙ্গনা। এই নিয়ে ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন তিনি। নায়িকার দাবি এই পরিস্থিতি তৈরির পিছনে আমিরেরই হাত রয়েছে এবং এই নেতিবাচক পরিস্থিতি তৈরির মাস্টারমাইন্ডও তিনিই।

কঙ্গনা ইনস্টাগ্রামে লিখলেন, ‘আমার বিশ্বাস এই যে লাল সিং চাড্ডা ঘিরে এত বিতর্ক এসব আমির নিজেই তৈরি করেছে। এই বছর কোনও সিনেমাই চলেনি (একটা কমেডি ছবির সিক্যুয়েল ছাড়া), একমাত্র দক্ষিণী ছবি সাফল্য পেয়েছে। আর সেখানে হলিউড রিমেক তো ব্যবসা করতেই পারবে না। হিন্দি সিনেমাকে বুঝতে হবে দর্শক কী চাইছে! আমির খান হিন্দু ফোবিক পিকে বানাক বা ভারতকে অসহিষ্ণু বলুক, নিজের জীবনের সেরা ছবি তিনি দিয়েই দিয়েছেন। তাই এগুলো বন্ধ করুন। এর ফলে ওদের বাজে অভিনয় আর বাজে ছবিই প্রচার পায়।’

Tags: আমির খানকঙ্গনাবলিউডসিনেমা
Previous Post

সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া যায় না: মির্জা ফখরুল

Next Post

সাঁকোই ভরসা হালদারপাড়াবাসীর

Next Post
হালদারপাড়াবাসীর জন্য সাঁকোই ভরসা, ঝুঁকিপূর্ণ কাঠের সেতু. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঁকোই ভরসা হালদারপাড়াবাসীর

শেখ মুজিবের স্মরণে কবিতা ও গান, বঙ্গবন্ধুর ছবি ও ভাষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

গান কবিতায় বঙ্গবন্ধুকে স্মরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT