চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে আসছে ভারতের সবচেয়ে শক্তিশালী নারীর ছবি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 18, নভেম্বর 2024
in বিনোদন
A A
ভারতের শক্তিশালী নারীর ছবি, শক্তি ও সাহসের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু দিন ধরেই নিজের পরিচালিত ছবি ‘ইমার্জেন্সি’ নিয়ে উত্তেজিত ছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবিটি মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি। কিন্তু আইনি ঝামেলার কারণে সবকিছু পরিকল্পনা মাফিক হয়নি। বহু কাঠখড় পোড়ানোর পর অবশেষে স্বস্তিতে এই অভিনেত্রী।

চলতি বছরের ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল কঙ্গনার ছবি ‘ইমার্জেন্সি’র। তবে আইনি জটিলতার কারণে বার বার ছবি মুক্তির দিন পিছিয়েছে। এবার ছবি মুক্তির দিন চূড়ান্ত হল। আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ইমার্জেন্সি’, ঘোষণা কঙ্গনার।

ইনস্টাগ্রামে ছবির পোস্টার ভাগ করে কঙ্গনা লিখেছেন, “ভারতের সবচেয়ে শক্তিশালী নারীকে নিয়ে তৈরি ছবি মুক্তি পাচ্ছে ২০২৫-এর ১৭ জানুয়ারি। দেখা যাবে এমন কিছু মুহূর্ত যা ভারতের ভাগ্য নির্ধারণ করেছিল।”

এই ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। চিত্রনাট্যও লিখেছেন নিজেই। ছবির ছাড়পত্র পেয়ে কঙ্গনা লিখেছিলেন, “আমরা আমাদের ছবি ‘ইমার্জেন্সি’র জন্য সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র হাতে পেয়েছি। খুব শিগগির আমরা ছবি মুক্তির দিন ঘোষণা করব। আপনাদের ধৈর্য্য এবং সমর্থনের জন্য ধন্যবাদ।”

কঙ্গনার এই ছবি শিখ ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ শিরোমণি অকালি দলের। এমনকি এই ছবির জন্য নাকি হুমকিও পেয়েছিলেন অভিনেত্রী। এরপর সেন্সর বোর্ডের সঙ্গে নির্মাতাদের দীর্ঘ বিবাদ চলে আদালতে।

কঙ্গনা অভিযোগ করেছিলেন, “সেন্সর বোর্ড অহেতুক তাদের ছবিকে ছাড়পত্র দিচ্ছে না। সেন্সর বোর্ডের তরফে আইনজীবী অভিনব চন্দ্রচূড় আদালতে জানিয়েছিলেন, ছবিটিকে ছাড়পত্র দেওয়া যেতে পারে। তবে, সেক্ষেত্রে কিছু দৃশ্যে কাঁচি চালাতে হবে। অবশেষে সেই ছাড়পত্র পেয়ে ছবি মুক্তির ঘোষণাও হল।

কঙ্গনা ছাড়াও ছবিটিতে আরো দেখা মিলবে অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপেড়ে এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশককে।- দ্য হিন্দু

Tags: ইমার্জেন্সিকঙ্গনা রানাউতসিনেমা
Previous Post

প্রধান উপদেষ্টার সাথে অস্ট্রিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Next Post

পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা

Next Post

পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা

উপদেষ্টা বিধান রঞ্জন রায়ের সাক্ষাৎকার, বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক শিক্ষার কাঠামোগত পরিবর্তন ও গুণগত মান উন্নয়নে 'কনসালটেন্ট কমিটি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT