চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটে জিতলে অভিনয় ছাড়বেন কঙ্গনা

৯১ কোটি টাকার সম্পদের মালিক এই অভিনেত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 19, মে 2024
in বিনোদন
A A
কঙ্গনা অভিনয় ছাড়ার ঘোষণা দেন, ভোটে জিতলে তিনি অভিনয় ছাড়বেন বলে জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী বলা হয় কঙ্গনাকে রানাউতকে। যিনি বলিউডে স্বজনপ্রীতিসহ নেতিবাচক দিকগুলো নিয়ে বছর জুড়ে বিভিন্ন মন্তব্য করে সরব থাকেন। সেই কঙ্গনা এবার ভারতের লোকসভা নির্বাচনে অংশ নিচ্ছেন। এমন খবর হয়তো অনেকেই আগে জেনে গেছেন।

১ জুন কঙ্গনা রানাউতের নির্বাচনী এলাকায় লোকসভা কেন্দ্রে ভোট। তিনি হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন। নির্বাচনে প্রচারণায় তাকে হিমাচলের দুর্গম এলাকা চষে বেড়াতে বেশ কষ্ট সইতে হচ্ছে। এ কারণে অভিনয় করার চেয়ে নির্বাচন করাটা কঠিন মনে হচ্ছে কঙ্গনার কাছে।

নির্বাচনে নাম ঘোষণার পর থেকেই গত দেড়মাস ধরে হিমাচল প্রদেশের বিভিন্ন জেলা ঘুরছেন ‘কৃষ ৩’ ছবির এই নায়িকা। এতে প্রায় ৪৫০ কিলোমিটার পথ পাড়িয়ে দিয়েছেন। ভোটে দাঁড়ানো যে খুব সহজ ব্যাপার নয়, সে কথা নিজেই স্বীকার করে নিলেন কঙ্গনা। বললেন, ‘‘ভোটের থেকে সিনেমা অনেক সহজ কাজ। সিনেমা বানানো এই সংগ্রামের কাছে নেহাত বালখিল্য কাজ।’’

এ কারণে ভোটে জিতলে অভিনয় ছেড়ে দেবেন, এমনটাই ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারেও কঙ্গনা বলেন, আমার হাতে কিছু প্রজেক্ট রয়েছে। তাছাড়া কিছু দায়িত্বও রয়েছে। সেগুলি পূরণ করার পর ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেব।

কঙ্গনা নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে প্রচারের ভিডিও পোস্ট করে লেখেন, ‘‘প্রায় ৬টা জনসভা। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক। অত্যন্ত খারাপ গ্রামীণ পাহাড়ি রাস্তা। এক দিনে ৪৫০ কিমি পথ হাঁটা, এমনকি রাতেও চলেছে সেই যাত্রা। এমনকি ঠিকমতো খাওয়াদাওয়াও হচ্ছে না। রাস্তা দিয়ে যেতে যেতে গাড়িতে বসে ভাবছি, সিনেমা বানানো নিয়ে ফিল্মি লড়াই এই যুদ্ধের কাছে খানিকটা রসিকতার মতো।’’

রাজনীতিতে একেবারে নবাগতা ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’ ছবির নায়িকা কঙ্গনা। তবে প্রচারে নাকি তিনি ভালোই সাড়া পাচ্ছেন। এ কারণে নিজের জয়ের ব্যাপারেও নিশ্চিত তিনি। তাই সম্প্রতি বলেছেন, জিতলে অভিনয় ছেড়ে রাজনীতিতেই মনোনিবেশ করবেন।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার ও টিভি নাইন বাংলার খবর থেকে এসব তথ্য জানা যায়। আরও জানা যায়, কঙ্গনা ভোটের কাজটি অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন।

তিনি তার হলফনামায় জানিয়েছেন, তার ৯১ কোটি টাকার সম্পত্তি রয়েছে। স্থাবর সম্পত্তির পরিমাণ ২৮.৭ কোটি টাকা, অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬২.৯ কোটি টাকা। এর মধ্যে হিমাচল প্রদেশের মানালিতে তার একটি বাংলো রয়েছে, যার দাম ১৫ কোটি টাকা। এছাড়া মুম্বইয়ে তিনটি ফ্ল্যাট রয়েছে। ৬.৭ কেজির সোনার গহনা রয়েছে, যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। তার উপরে ১৭ কোটি টাকার ঋণ রয়েছে।

Tags: কঙ্গনা রানাওয়াতবিজেপি প্রার্থী কঙ্গনাহিমাচল প্রদেশ
Previous Post

ওএমএসের পণ্য নিয়ে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

Next Post

সমিতির সদস্যপদ ফিরে পেয়ে যা বললেন জায়েদ

Next Post
জায়েদ সমিতির সদস্যপদ ফিরে পেয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সমিতির সদস্যপদ ফিরে পেয়ে যা বললেন জায়েদ

হাছান মাহমুদ speaking at an event with a microphone in front of him. Channel i News - চ্যানেল আই নিউজ

কিরগিজস্তানে বাংলাদেশি ছাত্রদের কেউ অনেক বেশি আহত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT