চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান শুনিয়ে রুনা লায়লাকে জড়িয়ে ধরলেন কাঙ্গালিনী সুফিয়া

টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 অপরাহ্ন 06, এপ্রিল 2026
in বিনোদন
A A

‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’কে ঘিরে এখন যেন সংগীত তারকাদের শহরে পরিণত হয়েছে বগুড়া। দেশের নামিদামি সংগীতশিল্পীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের বিভিন্ন মাধ্যমের তারকাদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে মমো ইন প্রাঙ্গণ।

সোমবার সন্ধ্যা থেকেই মূল মঞ্চে দেখা যায় তারকাদের ব্যস্ততা। উন্মুক্ত মাঠজুড়ে তৈরি বিশাল মঞ্চে চলছে মহড়া, আর সেখানে যেন তারকাদের ঢল নেমেছে। আয়োজনকে ঘিরে শুধু বিনোদন অঙ্গনের নয়, রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকায় পুরো পরিবেশ পেয়েছে এক ভিন্ন মাত্রা। সংশ্লিষ্টরা এই আয়োজনকে অভিহিত করছেন ‘অভূতপূর্ব’ তারকাসমাগম হিসেবে।

এরই মধ্যে দেখা গেছে উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লা-কে। আগামিকালের মূল অনুষ্ঠানে তিনিও থাকবেন। সন্ধ্যার পর মহড়ার ফাঁকে তার সঙ্গে আড্ডায় মেতে উঠতে দেখা যায় লোকগানের জনপ্রিয় শিল্পী কাঙ্গালিনী সুফিয়া-কে।

এবারের আয়োজনে কাঙ্গালিনী সুফিয়াকে বিশেষ সম্মাননা দেয়া হবে। আয়োজনে অংশ নিতে সোমবার দুপুরেই মেয়ে পুষ্প এবং নাতনি শিল্পীকে নিয়ে বগুড়ায় গিয়েছেন লোকগানের এই শিল্পী।

এদিন সন্ধ্যার পর রুনা লায়লাকে পেয়ে কাঙ্গালিনী সুফিয়া গেয়ে শোনান তার জনপ্রিয় গান ‘মাটির গাছে লাউ ধইরাছে’। গান শেষে প্রশংসায় ভাসান রুনা লায়লা। কাঙ্গালিনীর গান কেমন লাগলো? উপস্থিত সংবাদকর্মীদের প্রশ্নে রুনা লায়লা বলেন, “উনার গান তো অনেক দিন ধরেই শুনছি। দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন।”

এই সময় সেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ আয়োজক সংশ্লিষ্ট ব্যক্তিরাও।

সব মিলিয়ে, মূল আয়োজনের আগেই বগুড়ার মমো ইন প্রাঙ্গণে জমে উঠেছে উৎসবের আবহ। এখন অপেক্ষা শুধু জমকালো মূল অনুষ্ঠানের, যেখানে এক মঞ্চে মিলিত হবেন দেশের সংগীতাঙ্গনের তারকারা।

Tags: 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস'ইমপ্রেস টেলিফিল্ম লি.কাঙ্গালিনী সুফিয়াটিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫রুনা লায়লালিড বিনোদনশোবিজসংগীত
Previous Post

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের প্রস্তাবিত তাৎক্ষণিক যুদ্ধবিরতি পরিকল্পনায় কী আছে

Next Post

ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে নির্যাতন

Next Post
ছবি: সংগৃহীত

ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে নির্যাতন

রিয়াল আমার স্বপ্নের ক্লাব: ভিনিসিয়াস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT