চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে যেমন আছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 28, নভেম্বর 2025
in বিনোদন
A A
ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশি অভিনেতা ও সমাজকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। চিকিৎসার প্রয়োজনেই তিনি গত ছয় মাস ধরে লন্ডনে অবস্থান করছেন। সেখানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান নিসচার প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

তিনি বলেন, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন তিনি পুরোপুরি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। অসুস্থতার কারণে আগে কথায় যে জড়তা ছিল, তা প্রায় কেটে গেছে।

চিকিৎসা নিয়ে লিটন এরশাদ বলেন, ‘ইতোমধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের বড় একটি অংশ অপসারণ করা হয়েছে। অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।’

বর্তমানে ইলিয়াস কাঞ্চন মেডিসিন কোর্সে আছেন। এই কোর্স শেষ হলে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করবেন চিকিৎসকরা।

তিনি কবে দেশে ফিরতে পারবেন– এ বিষয়ে লিটন এরশাদ জানান, নতুন পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে চিকিৎসা কতটা অগ্রসর হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে। সেই অনুযায়ী দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে।

দীর্ঘ তিন মাস নানা পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়।

Tags: অভিনেতাইলিয়াস কাঞ্চননায়কনিরাপদ সড়ক চাইব্রেন টিউমারলিড বিনোদন
Previous Post

গ্রিন কার্ড যাচাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, তালিকায় নেই বাংলাদেশ

Next Post

বিশ্বজয়ী অনুজদের যে বার্তা দিলেন রোনালদো

Next Post
ফিফা বিশ্বকাপ কাতার ২০২৫ চ্যাম্পিয়ন দল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজয়ী অনুজদের যে বার্তা দিলেন রোনালদো

বাংলাদেশের ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে Bahrain এর বিরুদ্ধে খেলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাহরাইনকে হারিয়ে চারে চার করল বাংলাদেশ, বাকি শুধু চীন পরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT