চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচিত হওয়ার পর প্রথমবার একসঙ্গে কাঞ্চন-জায়েদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
কাঞ্চন ও জায়েদ নির্বাচনের পর একসঙ্গে ফুলের তোড়া হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২৮ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে শেষ হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। শনিবার ভোরে জানা যায় এবারের নির্বাচনের ফলাফল। এরপর নির্বাচনের নানা প্রসঙ্গ নিয়ে এফডিসি হয়ে উঠে আন্দোলন মুখর!

শুধু তাই নয়, সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন চেয়ে সংবাদ সম্মেলন করেন পরাজিত নিপুণ। পাল্টাপাল্টি অভিযোগে লিপ্ত হন জায়েদ-নিপুণ। নির্বাচন কেন্দ্রীক এমন উত্তাপের মধ্যেই বুধবার প্রথমবারের মতো একসঙ্গে দেখা যায় শিল্পী সমিতির এবারের বিজয়ী সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে।

চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’ অনুষ্ঠানে এদিন অতিথি হয়ে আসেন কাঞ্চন-জায়েদ। রাজু আলীমের প্রযোজনায় দিলরুবা সাথীর উপস্থাপনায় সরাসরি এই অনুষ্ঠানে ছিলেন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

অনুষ্ঠানে নির্বাচন পরবর্তী শিল্পী সমিতির কর্মপদ্ধতি সহ চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে কথা বলেন ইলিয়াস কাঞ্চন। তার আগে চ্যানেল আইয়ের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

শিল্পী সমিতির এবারের নির্বাচনে হেরে যাওয়া সভাপতি প্রার্থী মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণকে নতুন কমিটির উপদেষ্টা পরিষদে কোনোভাবে যুক্ত করার সুযোগ আছে কিনা, জানতে চাইলে কাঞ্চন বলেন, ‘এ বিষয়ে নিপুণের সাথে নয় শুধু, মিশা সওদাগরের সাথেও আমি কথা বলেছি। এখন নির্বাচিত কমিটির কাছে আমার প্রস্তাবটি উপস্থাপন করবো, তারা রাজি হলে অবশ্যই মিশা-নিপুণ উপদেষ্টা পরিষদে থাকবেন।’

শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন আশঙ্কা করেছিলেন অন্য প্যানেল থেকে বিজয়ী সাধারণ সম্পাদক জায়েদ খান তাকে কাজে কর্মে সমর্থন দিবেন কিনা! চ্যানেল আইয়ের সরাসরি অনুষ্ঠানে এ বিষয়ে জায়েদ খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাঞ্চন ভাইয়ের সাথে আমি দুই টার্ম ধরে কাজ করছি। তিনি আমাদের উপদেষ্টা ছিলেন। যে কোনো সংকটের কাঞ্চন ভাই কিন্তু এগিয়ে আসছেন। আমাদের সাথে কাজ করেছেন। করোনাকালীনও কাঞ্চন ভাই আমাদের পাশে ছিলেন। তিনি আমাদের কাছে কিংবদন্তী। সেই কাঞ্চন ভাই এখন শুধু বিজয়ী ২১ জনের নয়, পুরো ৪২৮ জন শিল্পীর অভিভাবক। তার যে কোনো নির্দেশ, আদেশ আমরা মেনে নিয়ে কাজ করবো। এখন কোনো দুই প্যানেল বা তিন প্যানেলের কেউ নেই, এখন সমস্ত শিল্পী একটা পরিবার। সেটা ২৮ জানুয়ারির পর শেষ হয়ে গেছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে শেষ হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। এবারের নির্বাচনে ৪২৮ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোটার উপস্থিত হয়েছেন। ২১টি পদে তাদের প্রতিনিধি বাছাই করেন।

Tags: কাঞ্চনচ্যানেল আইজায়েদ খানতারকা কথনমিশা সওদাগরলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়সভাপতিসাথীসাধারণ সম্পাদক
Previous Post

লবিস্ট নিয়োগ করা সেই প্রবাসী কে, জানতে চান ওবায়দুল কাদের

Next Post

৫ বছরের কম বয়সী শিশুদের টিকা অনুমোদন চায় ফাইজার

Next Post
ফাইজার করোনাভাইরাস ভ্যাকসিনের বোতল ও সিরিঞ্জের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ বছরের কম বয়সী শিশুদের টিকা অনুমোদন চায় ফাইজার

নুজহাত বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগ্রেস বিশ্বকাপ দলের সঙ্গী হচ্ছেন নুজহাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT