চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামিসা হত্যাকাণ্ডে কনকচাঁপার ‘অনেকগুলো প্রশ্ন’

শিশু রামিসা হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসে উঠলেন সংগীতশিল্পী কনকচাঁপা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:41 অপরাহ্ন 21, মে 2026
in বিনোদন
A A
প্রেস কনফারেন্সে কনকচাঁপার পরিবারের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডে দেশজুড়ে যখন ক্ষোভ ও শোকের আবহ, তখন বিচার দাবি আরও জোরালো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও একের পর এক প্রতিবাদ জানাচ্ছেন।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে একগুচ্ছ প্রশ্ন তুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা।

নিজের ফেসবুক পোস্টে তিনি সমাজে পেডোফিলিয়ার বিস্তার, ধর্ষণ মামলার দীর্ঘসূত্রতা, অপরাধীদের পক্ষে আইনজীবীদের ভূমিকা এবং শিশু নির্যাতনের ভয়াবহতা নিয়ে প্রশ্ন তোলেন। একইসঙ্গে তিনি বিচার ব্যবস্থার ধীরগতিরও কড়া সমালোচনা করেন।

কনকচাঁপা লেখেন, “বাংলাদেশ পেডোফাইল দিয়ে ভরে গেছে- সমাজ কি তা উপলব্ধি করে?” তিনি প্রশ্ন রাখেন, ধর্ষণকারী ধরা পড়ার পর এবং অপরাধ স্বীকার করার পরও তার শাস্তি দিতে দেরি হবে কেন?

আইনজীবীদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করে এই শিল্পী লেখেন, “যে উকিল অপরাধীর পক্ষ ধরে, তার নিজের কন্যা বা পরিবারের কারও সঙ্গে এমন হলে তখনও কি তিনি শুধু পেশাগত দায়িত্ব হিসেবেই অপরাধীর পক্ষ নেবেন?” তার মতে, আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়।

রামিসা হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকেও ঘিরে প্রশ্ন তুলেছেন কনকচাঁপা। তিনি জানতে চান, শিশুটির ওপর এমন নারকীয় নির্যাতন চলাকালে ওই নারী কী করছিলেন। একইসঙ্গে সাম্প্রতিক আরেক শিশু নির্যাতনের ঘটনার প্রসঙ্গ টেনে সমাজের ভয়াবহ অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

পোস্টের শেষাংশে বিচার ব্যবস্থার প্রতি ক্ষোভ জানিয়ে কনকচাঁপা বলেন, “রাষ্ট্রের কাছে চাওয়া একটাই—জনসমক্ষে বিচার চাই। লোকালয়ে বিচার চাই, যাতে অপরাধীরা ভয় পায়।”

এরই মধ্যে রামিসা হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ।

গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার রিপোর্টের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

Tags: কনকচাঁপারামিসালিড বিনোদনশিল্পীসংগীতশিল্পীসিনেমা
Previous Post

জাতিসংঘ শান্তিরক্ষা মানবতার প্রতি নৈতিক দায়িত্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Next Post

মিশরের বিশ্বকাপ দল? তবে যুক্তরাষ্ট্র রওনার আগে কেন বাদ পড়বেন একজন

Next Post
মিশরের ফুটবল দলের খেলোয়াড়রা গোলের পর একে অপরের সাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশরের বিশ্বকাপ দল? তবে যুক্তরাষ্ট্র রওনার আগে কেন বাদ পড়বেন একজন

বিচার প্রক্রিয়া ও মানবাধিকার বিষয়ক ছবি, ক্যানডেল লাইটের আলোতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আছিয়া থেকে রামিসা, বিচারের মিছিল থামে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT