চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আপনার এই সম্মানে আমাদের গর্বে বুক ভরে গেছে’

বশির আহমেদের স্বাধীনতা পুরস্কার: আবেগঘন প্রতিক্রিয়া কনকচাঁপার, সম্মানিত বোধ করছেন ছেলে রাজা বশির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 06, মার্চ 2026
in বিনোদন
A A

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার ২০২৬। সংস্কৃতি ক্ষেত্রে এবার মরণোত্তর এই সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদ।

গুণী এই শিল্পীর স্বাধীনতা পদকপ্রাপ্তির খবরে সংগীতাঙ্গনে তৈরি হয়েছে আবেগঘন প্রতিক্রিয়া। বিশেষ করে জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগময় পোস্ট দিয়েছেন।

নিজের ফেসবুকে বশির আহমেদের পদকপ্রাপ্তির সংবাদ শেয়ার করে কনকচাঁপা লিখেছেন,“ওস্তাদজী, সুরের উত্তরসূরি হিসেবে আপনার এই সম্মান আমার হৃদয়ের গভীরে ছুঁয়ে গেলো।”

তিনি আরো লিখেন,“জানিনা আপনি জানতে পারছেন কি না কিন্তু আপনার এই সম্মানে আমাদের গর্বে বুক ভরে গেছে। আল্লাহ আপনাকে ও ওস্তাদমাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক।”

বশির আহমেদের স্বাধীনতা পদকপ্রাপ্তির খবরে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন তার পরিবারও। অস্ট্রেলিয়া প্রবাসী ছেলে সংগীতশিল্পী রাজা বশির বৃহস্পতিবার সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চ্যানেল আই অনলাইনকে বলেন, “এটা অভাবনীয়। আমার বাবার পদকপ্রাপ্তির খবরে আমরা ভীষণ সম্মানিত। আমি অস্ট্রেলিয়ায় আছি, আমার বোন হুমায়রা বশির ফোন করে সংবাদটি জানিয়েছেন। মনে হচ্ছে এখনই দেশে চলে আসি।”

বাংলা চলচ্চিত্রের গানে অনন্য অবদান রেখে গেছেন বশির আহমেদ। মাধুর্যময় কণ্ঠ ও শাস্ত্রীয় সংগীতে দখলের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত ছিলেন। উপমহাদেশের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ বড়ে গুলাম আলী খানের কাছে তালিম নেওয়া এই শিল্পী চলচ্চিত্রের গানেও অর্জন করেন ব্যাপক জনপ্রিয়তা।

তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে—‘আমাকে পুরাতে যদি এত লাগে ভাল’, ‘যারে যাবি যদি যা’, ‘অনেক সাধের ময়না আমার’ এবং ‘ডেকোনা আমারে তুমি কাছে ডেকো না’।

Tags: কনকচাঁপাগানবশির আহমেদলিড বিনোদনসংগীতসরকারসংস্কৃতিস্বাধীনতা পদক
Previous Post

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

Next Post

ঢাকার পাম্পগুলোতে তেল কেনার হিড়িক

Next Post
ছবি: রাজধানীর পাম্প গুলোতে যানবহনের দীর্ঘ লাইন

ঢাকার পাম্পগুলোতে তেল কেনার হিড়িক

ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT