চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণসংগীত শিল্পী কামরুদ্দিন আবসার আর নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 পূর্বাহ্ন 31, মে 2026
in বিনোদন
A A
প্রখ্যাত গণসংগীত শিল্পী কামরুদ্দিন আবসার এর কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠক ও প্রখ্যাত গণসংগীত শিল্পী কামরুদ্দিন আবসার। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কামরুদ্দিন, তবে সম্প্রতি শারীরিক অবস্থার আরো অবনতি হলে রাজধানীর বিআইএসএইচ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কামরুদ্দিন আবসার দীর্ঘদিন বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি গণসংস্কৃতি ফ্রন্টের একজন সক্রিয় সংগঠক হিসেবে কাজ করেছেন। গণসংগীত দল ‘সৃজন’-এর সঙ্গেও তাঁর দীর্ঘ সম্পৃক্ততা ছিল।

গণসংগীত চর্চার পাশাপাশি তিনি অসংখ্য গান রচনা ও সুরারোপ করেছেন। গণসংগীতের বাইরে বহু ছড়াতেও সুর দিয়েছেন তিনি।

বামপন্থী আদর্শভিত্তিক সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর ও নিবিড়। শ্রমিক-কৃষকসহ মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে সাংস্কৃতিক লড়াইকে এগিয়ে নিতে তিনি আজীবন কাজ করে গেছেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন নিষ্ঠাবান, নির্লোভ, নিরহংকার ও সাহসী একজন সাংস্কৃতিক কর্মী।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করছে।

Tags: লিড বিনোদন
Previous Post

অপেক্ষা বাড়ল আর্সেনালের, টানা দ্বিতীয়বার ইউরোপসেরা পিএসজি

Next Post

বিয়ের অনুষ্ঠানে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

Next Post
Mymensingh police station signboard in Bengali and English. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের অনুষ্ঠানে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

বাংলাদেশের অফিসে কর্মীরা কাজ করছেন, ঈদের ছুটি শেষে অফিসে ফিরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ দিনের ঈদের ছুটি শেষ হচ্ছে আজ, কাল থেকে খুলবে অফিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT