চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নান্দনিক পোস্টারে কামারের ‘অন্যদিন…’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 15, নভেম্বর 2021
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন মানুষের ছবি সহ নান্দনিক পোস্টার, নাটকের প্রচার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কামার আহমাদ সাইমনের ‘শুনতে কি পাও!’ প্রশংসিত হওয়ার পাশাপাশি দেশ-বিদেশে চলচ্চিত্রটির পোস্টারও দারুণ প্রশংসিত হয়েছিলো। তার দ্বিতীয় সিনেমা ‘নীল মুকুট’ এর পোস্টার আইডিয়াকেও অনেকেই বাহবা দিয়েছেন। এবার উন্মোচন হলো তার তৃতীয় চলচ্চিত্র ‘অন্যদিন…’ এর পোস্টার! যথারীতি এই সিনেমার পোস্টার নিয়েও উচ্ছ্বসিত চলচ্চিত্রপ্রেমীরা।

ইডফায় প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ নন-ফিকশন ফিচার ছবির মর্যাদাপূর্ণ পুরষ্কারের দৌড়ে আছে কামারের ‘অন্যদিন…’। ক’দিন আগেই বিষয়টি ইডফা কর্তৃপক্ষ জানায়। এরপরেই দেশের গণমাধ্যমেও সিনেমাটি আলোচনায় আসে। এরইমধ্যে সোমবার ‘অন্যদিন…’ এর পোস্টার উন্মোচন করলেন নির্মাতা।

‘অন্যদিন…’ এর পোস্টারের কনসেপ্ট হিসেবে কামার জানান, ‘শুনতে কি পাও!’ এর পোস্টারে পুরানো বাংলা সিনেমার হোর্ডিঙের প্রভাব ছিল, আর ‘নীল মুকুট’ এ একটা ডিজিটাল পেইন্টিংয়ে ব্যথার রং হিসেবে নীল রংটা ছিল মূল ভাবনায়। আর ‘অন্যদিন…’ ছবিটা শুরু করেছি লালনের একটা কথা দিয়ে, সেই কথার সাথে বাংলাদেশের উৎসবের রংগুলো, যেমন শখের হাড়ি-সড়ায় যেই রংগুলা ব্যবহার হতো সেইগুলা ছিলো মাথায়।

‘শুনতে কি পাও!’ আর ‘নীল মুকুট’ এর মতো এবারও কামারের পোস্টার ডিজাইন করেছেন চারুশিল্পী মুস্তাফিজুর রহমান মাসুদ। আর পোস্টারে ‘অন্যদিন…’এর ফন্টোগ্রাফ করেছেন কবি রহমান মফিজ।

৮০টি দেশের ২৬৪টি ছবি নিয়ে বসছে এবারের ৩৪তম ইডফার আসর। ১৭-২৮ নভেম্বর পর্যন্ত এবারের আসরের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ নন-ফিকশন ফিচার ছবির মর্যাদাপূর্ণ পুরষ্কারের দৌড়ে আছে ফ্রান্স, রাশিয়া, জার্মানী, ইতালি, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা ও পর্তুগালসহ মোট ২১টি দেশ প্রযোজিত ১৪টি ছবি । যার মধ্যে কামারের হাইব্রিড ছবি ‘অন্যদিন…’ লড়াই করবে ইউক্রেনিয়ান নির্মাতা সার্গেই লজনিতসা, পর্তুগিজ নির্মাতা সুজানা ডি সুজা ডিয়াজ, রুশ নির্মাতা আলিওনা ভন দার হোস্টের মতো আন্তর্জাতিকভাবে প্রশংসিত ও পুরস্কৃত নির্মাতাদের নতুন সব ছবির সাথে। ২৫ তারিখের একটি আড়ম্বরপূর্ণ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই ফল ঘোষণা করা হবে আমস্টারডামের বিখ্যাত আই ফিল্ম মিউজিয়ামে।

নান্দনিক পোস্টারে কামারের ‘অন্যদিন...’ সিনেমার প্রচার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ এবারের ইডফায় কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন…’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা ফিচার ছবির পুরষ্কার পেলে সরাসরি যাবে অস্কারে! অস্কারের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টির ব্যাখ্যা দেয়া আছে। যেখানে একটি উৎসব তালিকায় দেয়া আছে, তালিকার যেকোন একটা উৎসবে সেরা ছবির পুরষ্কার পেলে সরাসরি অস্কারের টিকেট পাবে যেকোন নন-ফিকশন ছবি! আর এই তালিকার মধ্যে কান, বার্লিনসহ আছে আমস্টারডামের ইডফা যেখানে এই বছর মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো আছে বাংলাদেশের ছবি, ‘অন্যদিন…’। যদিও প্রত্যেক দেশ থেকে স্থানীয় উদ্যোগে গঠিত একটি কমিটির সিদ্ধান্তে ফিকশন ছবি পাঠানো হয় অস্কারে, কিন্তু নন-ফিকশন ছবির ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেয় সরাসরি অস্কার কমিটি নিজে।

কামার আহমাদ সাইমনের নির্মিতব্য জলত্রয়ীর (Water Trilogy) দ্বিতীয় ছবি ‘অন্যদিন…’। এর আগে কামারের জলত্রয়ীর প্রথম ছবি ‘শুনতে কি পাও!’ লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোর্স এবং প্রাচীনতম প্রামাণ্য উৎসব ডক লাইপজিগের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়। মুম্বাই চলচ্চিত্র উৎসবে স্বর্ণশঙ্খ ও প্যারিসের সিনেমা দ্যু রিলে গ্রাপ্রিসহ আরও অনেক আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ছবিটি পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের সম্মাননা।

Tags: অন্যদিনঅভিনয়ইডফাকামারকামার আহমান সাইমননীল মুকুটলিড বিনোদনশুনতে কি পাওসারা আফরীনসিনেমা
Previous Post

করোনায় আরও চার জনের মৃত্যু

Next Post

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশের মেয়েরা

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশের মেয়েরা

পরীমনি আদালত প্রাঙ্গণে উপস্থিত, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত প্রাঙ্গণে পরীমনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT