চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে উদযাপনের কিছু নেই, ফাইনাল বাকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উদযাপন থামানোর চেষ্টা করেছি। এটা গ্রুপ ম্যাচ। এত উদযাপনের কিছু নেই। ফাইনাল বাকি আছে। সব মিলিয়ে খুব আনন্দিত। ম্যাচে আত্মবিশ্বাস দরকার ছিল। আগের ম্যাচে ওরা ১০-০ গোলে জিতেছিল। এই সাইকোলজিক্যাল ব্যাপারটার সঙ্গে  জিতে আসাটা দরকার ছিল। আমার মনে হয়, এটা আত্মবিশ্বাস দেবে।’

ভারতকে নাটকীয়ভাবে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটার পর সংবাদ সম্মেলনে এ কথাগুলোই বলেছেন সাইফুল বারী টিটু।

বাঘিনীদের কোচ বক্তব্যের সূচনায় বলেন, ‘শুরুতে কঠিন ছিল খেলা। ফরোয়ার্ড লাইনে ওদের ১১, ১২, ৭ ও ৯ নম্বর জার্সিধারী বেশ ক্ষিপ্রগতির ছিল। বিশেষ করে নয় নম্বর জার্সিধারী রাউল। আমাদের মাঝমাঠে বলের নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছিল। যার কারণে নেহা সুযোগ কাজে লাগিয়ে ভালো শট নিয়েছিল।’

‘ওখান থেকে ফেরার কাজটা মেয়েরাই করেছে। আমরা সাধারণত যেভাবে আক্রমণ তৈরি করি, সেই জায়গা বড় করার চেষ্টা না করায় বলের দখল হারাচ্ছিল।’

প্রথমার্ধের পর খেলায় কৌশলগত পরিবর্তন আনাটা কাজে লেগেছে বলে জানালেন টিটু। ফরোয়ার্ড উমেলাহ মারমার জায়গায় ডিফেন্ডার রুমা আক্তারকে নামানো সেই কৌশলের অংশ ছিল বলে জানান।

‘আমার দ্বিতীয়ার্ধে বল নিয়ন্ত্রণে থাকা দরকার ছিল। এখানে রুমা নামার পর কিছুটা ভারসাম্য তৈরি হয়। প্রথমার্ধে ওরা কর্ণার পাচ্ছিল। আমরা পাচ্ছিলাম না। দ্বিতীয়ার্ধে মাঝে মাঝে প্রতিপক্ষের খেলোয়াড়রা ক্লান্ত হয়েছে। আমরা সুযোগ নিয়েছি।’

আগের খেলায় জোড়া গোল পাওয়া মোসাম্মৎ সাগরিকা ভারতের সঙ্গে মাঠে ছিলেন অনেকটাই নিষ্প্রভ। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা ফুটবলারের পা থেকেই আসে গোল। নাটকীয় জয়ে বাংলাদেশের ফাইনাল খেলা নিশ্চিত হয়।

দলের সেরা তারকা হয়ে ওঠা ফুটবলারকে নিয়ে টিটুর ভাষ্য, ‘সাগরিকা যখন মাঠে জায়গা পাওয়া শুরু করল, তখন ওর নিজের খেলাটা খেলতে পেরেছে। এখানে আমার নির্দেশনা ছিল । প্রতিপক্ষের ক্রসটা বন্ধ করতে চেষ্টা করেছি।’

নেপালের বিপক্ষে গোল পাওয়া মিডফিল্ডার মুনকি আক্তার আবারো মাঠে চেনান নিজের জাত। শক্তিশালী ভারতের ফুটবলারদের সঙ্গে টক্কর দিয়ে রাখেন কার্যকরী ভূমিকা। কোচের কণ্ঠে তাকে নিয়ে ঝরেছে প্রশংসা। বললেন, ‘মুনকি দুর্দান্ত। তাকে ফলস নাইন পজিশনে খুব ভালো।’

গোলশূন্য প্রথমার্ধের পর দলের খেলোয়াড়দের প্রতি কি বার্তা ছিল, সেটিও জানান বাঘিনীদের কোচ। পরিষ্কারভাবেই বলেছিলেন, ‘তোমরা নিজেদের খেলাটা খেলতে পারছ না। যাও নিজেদের খেলাটা খেলার চেষ্টা কর।’

আগামী ৮ ফেব্রুয়ারি ফাইনালে জয়টাই কাম্য হবে বলেই মন্তব্য করেন টিটু। যদিও ভারতকে হারানোটা যে বিশেষ কিছু, সেটিও স্বীকার করেন।

‘ভারতকে হারানো অবশ্যই বিশেষ কিছু। সেটা ক্রিকেটেও অর্থ বহন করে, ফুটবলেও তাই। ভারত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলেছে। তাদের দল অবশ্যই ভালো। এমন দলের বিপক্ষে জেতা অবশ্যই দারুণ বিষয়।’

আগামী মঙ্গলবার লিগের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আসর থেকে ছিটকে যাওয়া ভুটান। নিয়ম রক্ষার ম্যাচে নিয়মিত খেলতে থাকা ফুটবলারদের বিশ্রাম দেয়ার ইঙ্গিতটাও দিয়ে রাখলেন বাংলাদেশের কোচ।

Tags: কমলাপুরটিটুবাংলাদেশবীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামভারতমেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
Previous Post

ক্যাবল সেবা ডিজিটাইজেশনে গাইডলাইন তৈরি হবে: তথ্য প্রতিমন্ত্রী

Next Post

গাজায় কিন্ডারগার্টেন স্কুলসহ কিছু স্থানে ইসরায়েলি বিমান হামলা

Next Post
গাজায় ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় কিন্ডারগার্টেন স্কুলসহ কিছু স্থানে ইসরায়েলি বিমান হামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের শাস্তির দাবিতে মশাল মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে মশাল মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT