চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাসনে গুলি চালানোর অপরাধে গ্রেপ্তার কেআরকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 24, জানুয়ারি 2026
in বিনোদন
A A

মুম্বাইয়ের ওশিওয়ারা এলাকায় গুলিবর্ষণের একটি ঘটনার তদন্তে অভিনেতা ও স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল আর খান ওরফে কেআরকে-কে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে ওশিওয়ারার একটি আবাসিকে গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে। তদন্তের অংশ হিসাবে কেআরকে-কে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

মুম্বাই পুলিশের একটি দলের জিজ্ঞাসাবাদের পর ওই অভিনেতাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ চলাকালীন তিনি স্বীকার করেন যে গুলিটি তার বৈধ লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই ছোড়া হয়েছিল।

পুলিশকে দেওয়া বয়ানে অভিনেতা জানান, কারও ক্ষতি করার কোন উদ্দেশ্য তার ছিল না। তার দাবি, বন্দুক পরিষ্কার করার সময়ই তিনি সেটি কাজ করছে কি না, তা দেখতে গুলি ছোড়েন। সে সময় তিনি নিজের বাড়ির সামনে থাকা বিস্তীর্ণ ম্যানগ্রোভ জঙ্গলের দিকেই বন্দুক তাক করে গুলি চালিয়েছিলেন।

অভিনেতার আরও বক্তব্য, তার ধারণা ছিল গুলিটি ম্যানগ্রোভের মধ্যেই হারিয়ে যাবে। তবে গুলি ছোড়ার মুহূর্তে হাওয়ার গতিপথ বদলে যাওয়ায় সেটি প্রত্যাশার চেয়ে অনেকটা দূরে পৌঁছে যায় এবং শেষ পর্যন্ত ওশিওয়ারার একটি আবাসিকে আঘাত করে।

মুম্বাই পুলিশ আরও জানিয়েছে, শনিবার কেআরকে-কে আদালতে পেশ করা হবে। এরপর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তার পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। তদন্ত এখনও চলছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেও নানা বিতর্কে বারবার শিরোনামে উঠে এসেছেন কামাল আর খান। সোশ্যাল মিডিয়ায় লাগাতার বিতর্কিত মন্তব্য, আক্রমণাত্মক ভাষা এবং তারকাদের নিয়ে কটাক্ষের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকের বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য করে আইনি জটিলতায়ও জড়িয়েছেন কেআরকে।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত তার প্রযোজিত ও অভিনীত ছবি ‘দেশদ্রোহী’ ঘিরে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। ছবির বিষয়বস্তু ও ভাষা নিয়ে সেন্সর বোর্ডের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সংঘাত চলে। পাশাপাশি বিভিন্ন সময়ে ধর্ম, রাজনীতি ও জাতিগত প্রসঙ্গে উস্কানিমূলক মন্তব্য করে একাধিক এফআইআর-এর মুখোমুখি হতে হয়েছে তাকে।

২০২২ সালে একটি পুরনো যৌন হেনস্থার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কেআরকে। সেই সময়ও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তিনি সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে ব্যক্তিগত আক্রমণ চালান। অনেক তারকাই প্রকাশ্যে তার আচরণের নিন্দা করেছেন। ইন্ডিয়া টুডে

Tags: কেআরকেমুম্বাই পুলিশ
Previous Post

মস্তিষ্কের বার্ধক্য ধীর করার সহজ ৬টি অভ্যাস!

Next Post

দুই দশক পর নানাবাড়ি ফেনীতে যাচ্ছেন তারেক রহমান

Next Post
দুই দশক পর নানাবাড়ি ফেনীতে যাচ্ছেন তারেক রহমান

দুই দশক পর নানাবাড়ি ফেনীতে যাচ্ছেন তারেক রহমান

আজিজুর রহমান মুছাব্বির

বিদেশ থেকে আসে হত্যার নির্দেশ, চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT