চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে রেকর্ড গড়লেন কল্যাণী

বক্স অফিসে মাত করলো ভারতের প্রথম নারী সুপারহিরো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
অ্যাডভেঞ্চার সিনেমার চরিত্র লুকা, আকাশে উড়ন্ত ড্রাগন ও জাদুকরী দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মালায়ালাম সিনেমায় নতুন ইতিহাস গড়লেন কল্যাণী প্রিয়দর্শন! ডোমিনিক অরুন পরিচালিত ‘লোকাহ: চ্যাপ্টার ১ – চন্দ্রা’ ছবির মাধ্যমে তিনি শুধু ভারতের প্রথম নারী সুপারহিরো চরিত্রে অভিনয়ই করেননি, বরং বক্স অফিসে ২০০ কোটির ক্লাবে পৌঁছানো প্রথম নারী অভিনেত্রীও হয়েছেন!

১৩ দিনে আয় ২০২ কোটি

চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে ২৮ আগস্ট। মাত্র ১৩ দিনেই এর আয় দাঁড়িয়েছে বিশ্বব্যাপী ২০২ কোটি রুপি! এর মাধ্যমে এটি মালায়ালামের ২০০ কোটির কাতারে প্রবেশ করা সাম্প্রতিক ছবিগুলোর সঙ্গে যুক্ত হলো! এর আগে এই ক্লাবে জায়গা করে নেয় মোহনলালের ‘এল২ এম্পুরান’ (২৬৫.৫ কোটি), ‘থুদারুম’ (২৩৪.৫ কোটি) এবং ২০২৪ সালের আলোচিত ছবি ‘মান্জুম্মেল বয়েজ’ (২৪০.৫ কোটি)।

দুলকার সালমানের প্রযোজনায় এই মাইলফলক

ছবিটি প্রযোজনা করেছে মালায়ালাম ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা দুলকার সলমানের প্রতিষ্ঠান ওয়ারফেয়ার ফিল্মস। ১০০ কোটির মাইলফলক ছোঁয়ার পর দুলকার বলেন, নারী চরিত্রকে সঠিকভাবে উপস্থাপন করার কৃতিত্ব লেখক-অভিনেত্রী সান্থি বালাচন্দ্রনের। তার ভাষায়, “যদি আজ আমাদের সিনেমায় একজন নারী সুপারস্টার বা সুপারহিরো দাঁড়াতে পারে, সব কৃতিত্ব সান্থি বি–র।”

কী বলছেন কল্যাণী?

মাইলফলক ছোঁয়ার পর কল্যাণী প্রিয়দর্শন সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকের উদ্দেশে লিখেছেন,“আমাদের সিনেমাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, তা কেবল আপনাদের জন্যই সম্ভব হয়েছে। ভাষাহীন কৃতজ্ঞ আমি। আবারও প্রমাণ হলো—গল্পই আসল নায়ক।”

তিনি পরিচালক ডোমিনিক অরুনকেও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ডম, তুমি এমন এক ভিশন দিয়েছো, যাতে আমরা সবাই বিশ্বাস করতে পেরেছি। এ অর্জন আমাদের টিমের জন্যই বিশেষ।”

ভারতীয় সিনেমায় প্রথম নারী সুপারহিরো চরিত্রে কল্যাণী প্রিয়দর্শ ন

তারকাখচিত সিনেমা

‘লোকাহ’-এ কল্যাণীর পাশাপাশি অভিনয় করেছেন নাসলেন, স্যান্ডি, অরুণ কুরিয়ান, চন্দু সলিমকুমার, নিশান্ত সাগর, রঘুনাথ পালেরি, বিজয়ারাঘবন, নিত্যা শ্রী ও শরৎ সভা। বিশেষ ক্যামিও করেছেন দুলকার সালমান, টোভিনো থমাস, সৌবিন, আন্না বেনসহ অনেকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রের কণ্ঠ দিয়েছেন কিংবদন্তী অভিনেতা মাম্মুটি।

Tags: কল্যাণী প্রিয়দর্শনথুদারুমদুলকার সালমানপ্রিয়দর্শনমালায়ালামসিনেমা
Previous Post

দলমত ও আদর্শ নির্বিশেষে একসঙ্গে কাজ করতে ডাকসু নতুন নেতৃত্বের অঙ্গীকার

Next Post

ছয় ধাপ এগোলেন লিটন, একধাপ মোস্তাফিজ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার লিটন ও মোস্তাফিজের উল্লাস ও উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় ধাপ এগোলেন লিটন, একধাপ মোস্তাফিজ

নেপাল আন্দোলনে একজন যুবক অস্ত্র হাতে, পেছনে ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুবিধাবাদীরা আন্দোলন হাইজ্যাক করে নিয়ে গেছে: নেপাল জেন-জি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT