চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালশী ফ্লাইওভার: প্রধানমন্ত্রীর হাতে যোগাযোগ ব্যবস্থার আরেকটি মাইলফলক

সাদী মাহমুদ by সাদী মাহমুদ
8:23 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
কালশী ফ্লাইওভার, প্রধানমন্ত্রীর উদ্বোধন, যোগাযোগের উন্নয়ন, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল রোববার উদ্বোধন হচ্ছে কালশী ফ্লাইওভার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় ফ্লাইওভারটি উদ্বোধন করবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হবেন।

ঢাকার ব্যস্ততম এই পথের নিয়মিত চিত্র যানজট। বৃহত্তর মিরপুরে ঢুকতে কিংবা বের হতে কালশি মোড় পার হতে প্রতিনিয়তই ভুগতে হয় নগরবাসীকে। কালশী ফ্লাইওভার চালুর মাধ্যমে শেষ হচ্ছে সেই ভোগান্তি।

ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী সার্কেলের ওপর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায়- ২৩৩৫ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। এছাড়াও এই প্রকল্পের আওতায় ইসিবি স্কোয়ার থেকে কালশী পর্যন্ত ৩.৭০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হয়েছে। একনেক ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রকল্পটিকে অনুমোদন দেয়।

প্রকল্প বিবরণী অনুযায়ী, ফ্লাইওভারটি ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো। এই প্রকল্পে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের চার লেন বিশিষ্ট রাস্তাগুলোকে ছয় লেন করা হয়েছে।

প্রধান চারলেন বিশিষ্ট ফ্লাইওভারটি ইসিবি স্কোয়ার থেকে কালশী ও মিরপুরের ডিওএইচএস হয়ে গেছে। দুই-লেন বিশিষ্ট র‌্যাম্পটি কালশী মোড় থেকে শুরু হয়ে কালশী সড়কে যাবে।

প্রকল্পটি হলে মিরপুর, ডিওএইচএস, পল্লবী, কালশী, মহাখালী, বনানী, উত্তরা ও বিমানবন্দর সড়কের যানজট লাঘব বলে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনের আগে ফ্লাইওভারটি পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। এসময় তিনি বলেছেন, মিরপুর অঞ্চল ছাড়াও আশেপাশের সব এলাকার মানুষ এর সুবিধা ভোগ করবেন।

তিনি আরও বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছে বর্তমান সরকার। এই ফ্লাইওভার ঘিরে আরও বেশ কিছু পরিকল্পনার কথা জানান উত্তর সিটি মেয়র।

ফ্লাইওভারের নিচে দৃষ্টিনন্দন ফুটপাত, সাইকেল লেন ও দুটি ফুটওভার ব্রিজ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ১,০১২ কোটি টাকা ব্যয়ে এই ফ্লাইওভার প্রকল্প বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনী।

 

 

Tags: উদ্বোধনকালশী ফ্লাইওভারপ্রধানমন্ত্রীমিরপুরযানজট
Previous Post

সেরা সিরিয়াল অমির ‘ব্যাচেলর পয়েন্ট’

Next Post

৫৮ দিনজুড়ে ১২ ভেন্যুতে হবে আইপিএল

Next Post
2023 আইপিএল লোগো, ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্টের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৮ দিনজুড়ে ১২ ভেন্যুতে হবে আইপিএল

পাঠক উপস্থিতির তুলনায় বই বিক্রি কম

বইমেলায় পাঠক উপস্থিতির তুলনায় বই বিক্রি কম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT