চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে রেকর্ড গড়লো ‘কল্কি ২৮৯৮ এডি’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 28, জুন 2024
in বিনোদন
A A
কল্কি ২৮৯৮ এডি সিনেমার মূল চরিত্রের তিনজন অভিনেতা-অভিনেত্রী, পটভূমিতে মরুভূমি ও গাড়ি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। আর মুক্তি পেয়েই সাড়া ফেলে দিল ছবিটি! যার আভাস ধরা পড়ল ছবিটির বক্স অফিস আয়ে।

জানা গেছে, মুক্তির প্রথম দিনই রেকর্ড ব্রেকিং আয় করেছে প্রভাস এবং দীপিকা পাডুকোন অভিনীত এ ছবিটি।

বলিউড মুভি রিভিউজ বলছে, সাড়া বিশ্বজুড়ে প্রায় ১৮০ কোটি আয়ের রেকর্ড গড়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’। যার ভেতর শুধু ভারতীয় বক্স অফিসেই প্রায় ১১৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। ফলে মুক্তির প্রথম দিনে ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়ের দিক থেকে ‘কল্কি’ এখন তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে। যেই তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে যথাক্রমে রয়েছে ‘আরআরআর’ এবং ‘বাহুবলী ২’।

এছাড়াও তামিল, তেলেগুসহ অন্যান্য ভার্সন থেকে ছবিটির আয় দাঁড়িয়েছে ৮৬ কোটি এবং হিন্দি ভার্সনে এই ছবিটি ২৮ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে। ফলে প্রথম দিনের নিরিখে ‘কল্কি ২৮৯৮ এডি’ যে বেশ ভালোই ব্যবসা করেছে এবং সাড়া পেয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায়।

এর আগে ছবিটির অগ্রিম বুকিংয়েও সিনেমা নির্মাতাদের অবাক করেছে দর্শকরা। সিনেমাটিকে ঘিরে যে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সেটি এর আয়ের দিকে তাকালেই বোঝা যায়। ছবির গল্প, চিত্রনাট্য, ভিএফএক্স সবই প্রশংসা পেয়েছে দর্শকদের।

নাগ অশ্বিন পরিচালিত প্রায় ৬০০ কোটি বাজেটের এই ব্যয়বহুল ছবিতে দেখা যাবে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো তুখোড় অভিনেতাদের।

‘কল্কি’-তে মহাভারতের যোগ আছে। তার উপর ভিত্তি করেই ভবিষ্যতের গল্প সাজিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। এই ছবির সুবাদেই দীর্ঘ ৩৮ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান। অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি। আর কমল হাসান প্রধান খল চরিত্র সুপ্রিম ইয়াসকিন।

এছাড়াও ছবিতে রয়েছেন দক্ষিণী অভিনেতা ব্রহ্মানন্দম, পশুপতি, শোভনা। ভৈরবের ছায়াসঙ্গী বুজ্জির জন্য কণ্ঠ দিয়েছেন কীর্তি সুরেশ। আর ছবিতে বাঙালির পাওনা কমান্ডার মানসের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়।- বলিউড মুভি রিভিউজ 

Tags: অমিতাভ বচ্চনকল্কি ২৮৯৮ এডিদীপিকা পাড়ুকোনপ্রভাস
Previous Post

১০ মিনিটে জুমার নামাজ ও খুতবা শেষ করতে আরব আমিরাতের নির্দেশ

Next Post

মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Next Post
মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষের ছবি, নিহত ১. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চ্যানেল আই অনলাইন এর সাক্ষাৎকারে আলমগীরের জীবন ও ক্যারিয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

আলমগীর একজনই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT