চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাধারণ দর্শকদের বিনোদন দেয়ার ফিলোসফিতে বিশ্বাস করি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
Bengali TV drama Love Buzz poster with cast and title in Bengali. Channel i News - চ্যানেল আই নিউজ

কম সময়ে কোটি ভিউয়ে পৌঁছানো পরিচালক কাজল আরেফিন অমির কাছে নতুন কিছু নয়। প্রতিবারের মতো এবারও তার নির্মিত নতুন নাটক ‘লাভ বাজ’ মাত্র আটদিনে কোটি ভিউ অতিক্রম করেছে! যা ভালোবাসা দিবসে প্রচারিত কয়েক’শ নাটকের মধ্যে ভিউয়ের হিসেবে শীর্ষে!

তবে শুরুতে কিছুটা ভয়ে ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত এই নির্মাতা! জানালেন, রাত নয়টায় ইউটিউবে মুক্তির কথা থাকলেও সাড়ে এগারটার দিকে টেকনিক্যাল সমস্যায় পড়ে লো ফাইল আপলোড হয়েছিল। রাত বেশি হওয়ায় শুরতেই কম দর্শকের কাছে পৌঁছাবে এই ভয়ে ছিলেন। কিন্তু তা হয়নি।

চ্যানেল আই অনলাইনকে অমি বলেন, দর্শক যে আমার কাজকে ভালোবাসে সেটা এবারও অল্প সময়ে প্রমাণ দিয়েছেন। ভালোবাসা দিবস সরকারি ছুটির দিন না, কর্মব্যস্ত দিন হওয়ার পরেও মানুষ সময় বের করে ‘লাভ বাজ’ দেখেছেন। ইউটিউবে এই নাটকের এভারেজ ওয়াচ টাইমও অনেক ভালো!

অমিকে প্রায়ই শুনতে হয়, তিনি তার কমফোর্ট জোনে থেকে নিজস্ব স্টাইলে গল্প তুলে ধরেন। বিশেষ করে তার সহকর্মীরা বলে থাকেন, নির্দিষ্ট ছকের বাইরে অমি বের হন না। বিষয়টি নিয়ে অমির উত্তর, এই কথাগুলো কিন্তু আমার দর্শকরা বলে না। বলে আমার পরিচিত সহকর্মীরা। সাধারণ দর্শক আমার কাজ দেখে এন্টারটেইন হয়। মানুষের জীবনে অনেক হতাশা-টেনশন আছে। এর মধ্যে থেকে মানুষ বের হতে চায়। রিলিফ পেতে চায়। এ কারণে তারা আমার কাজ দেখে মজা পায়। এটা আমার প্যাটার্ন। আমি এই ফিলোসফিতে বিশ্বাস করি।

“আর পাঁচজন যেভাবে গল্প দেখায় আমি কেন সেভাবে দেখাবো? আমার প্রশ্ন, আমি কেন আমার জোন থেকে বের হবো? দেখুন, বন্ধুদের ছোট ছোট সম্পর্কের গল্প, মজা করে দেখিয়েছি বলে ‘ব্যাড বাজ’, ‘গুড বাজ’, ‘লাভ বাজ’র মতো নাটক নির্মিত হয়েছে। প্রতিটি কাজ ৩ কোটির উপর ভিউস। বাংলাদেশের মোস্ট অব ইন্টারনেট ইউজার্স কিন্তু কাজগুলো দেখেছেন। শুধু বাংলাদেশ না, এখন মালয়েশিয়া আছি। এখানে প্রবাসীরা কি পরিমাণে ভালোবাসা দিচ্ছে সেটা চোখে না দেখলে বোঝানো যাবে না। এমনকি ‘লাভ বাজ’ এ বিয়ের পর হানিমুনের গল্পে তারা মালয়েশিয়াতে শুট করতে বলছেন।”

এদিকে, ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে লাভ স্টোরিজ সিরিজে চারজন নির্মাতার চারটি শর্টফিল্ম মুক্তি পেয়েছে। সেগুলোর মধ্যে অমির ‘দুঃখিত’ সবচেয়ে বেশি দর্শক দেখেছে। এ কারণে বঙ্গ থেকে একটি পোস্ট দিয়ে জানিয়েছে, দর্শকদের রেসপন্সে তাদের ওটিটিতে সপ্তাহের সেরা শর্টফিল্ম হয়েছে ‘দুঃখিত’।

শর্টফিল্মটি প্রসঙ্গে অমি বলেন, এ কাজটি দেখে মানুষ প্রতিটি দৃশ্যকে বিভিন্নভাবে আলোচনা করেছেন। প্রচুর মানুষ অ্যাপ থেকে পে করে কাজটি দেখেছেন। পাশাপাশি পলাশ এবং ইভানা জুটিকে নতুনভাবে দর্শক পছন্দ করেছেন। আমি সাধারণ দর্শকদের জন্য কাজ করি। তাদের কাছ থেকে পাওয়া প্রতিটি মূল্যায়ন আমার কাছে অসাধারণ এবং নতুন করে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা।

Tags: ওটিটিকাজল আরেফিন অমিদুঃখিতবঙ্গভ্যালেন্টাইন নাটকলাভ বাজলিড বিনোদন
Previous Post

বাবা হারালেন চিত্রনায়িকা পপি

Next Post

কোয়ালিফায়ারে খেলতে বরিশালের দরকার ১৩৬

Next Post
বরিশাল ক্রিকেট দল কোয়ালিফায়ারে খেলতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোয়ালিফায়ারে খেলতে বরিশালের দরকার ১৩৬

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইউটিউব দেখে বিমান তৈরি করলেন বাংলাদেশি যুবক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT