চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর গুজবে যা বললেন কাজল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:17 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
সুন্দর নারী প্রকৃতির মাঝে, বাংলার ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে হুলুস্থূল কাণ্ড কাজল আগারওয়ালকে নিয়ে! খবর ছড়ায়, নায়িকা গুরুতর আহত হওয়ার পরে একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো সেই গুজব ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে নিজের মৃত্যুর গুঞ্জনে জল ঢালতে এগিয়ে আসতে হল কাজলকেই।

অভিনেত্রী নিজেই স্পষ্ট করে দেন যে, এই প্রতিবেদনগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে কাজল আগারওয়াল সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের নিজের সুস্থতার কথা আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, তিনি সুস্থ আছেন এবং ভিত্তিহীন জল্পনা-কল্পনায় মাথা না ঘামানোর জন্য বলেন। তিনি বলেন, ‘আমি কিছু ভিত্তিহীন খবর পেয়েছি যাতে দাবি করা হয়েছে যে আমি একটি দুর্ঘটনার শিকার হয়েছি এবং আমি আর নেই! সত্যি বলতে, এটি বেশ মজাদার কারণ এটি একেবারেই অসত্য’।

কাজল তাঁর ইনস্টাগ্রাম স্টোরি এবং এক্স-এ এই কথা জানান।

তিনি আরও বলেন, ‘ঈশ্বরের কৃপায় আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই যে, আমি পুরোপুরি সুস্থ, নিরাপদ এবং খুব ভালো আছি। আমি আপনাদের বিনীত অনুরোধ করছি যে এই ধরনের মিথ্যা খবরে বিশ্বাস করবেন না বা প্রচার করবেন না। আসুন আমরা তার পরিবর্তে ইতিবাচকতা এবং সত্যের দিকে আমাদের শক্তিকে ফোকাস করি।’

সম্প্রতি স্বামী গৌতম কিচলুর সঙ্গে মালদ্বীপে গিয়েছিলেন কাজল। সঙ্গী তার বছর তিনের শিশুপুত্র। ২০২০ সালে গাঁটছড়া বাঁধনে নায়িকা। দু-বছর পর তার কোল আলো করে আসে নীল। আপাতত ক্যারিয়ার আর মাতৃত্বই কাজলের জীবনের মূল ফোকাস।- হিন্দুস্থান টাইমস

Tags: কাজল আগারওয়ালমৃত্যুর গুজব
Previous Post

বিকেলে ফিরছে বাংলাদেশ, জানা গেল কোন ফ্লাইটে

Next Post

নেপালে জেন জি’দের বিক্ষোভ: বর্তমান পরিস্থিতি কেমন, কী ঘটছে

Next Post
নেপালে জেন জি’দের বিক্ষোভের দৃশ্য, পুলিশ ও জনতার সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে জেন জি’দের বিক্ষোভ: বর্তমান পরিস্থিতি কেমন, কী ঘটছে

সুন্দর দৃষ্টিনন্দন সুপ্রিম কোর্ট ভবন, ঢাকা, বাংলাদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানার জামিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT