চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষায় সমতা নিশ্চিতে আলো ছড়াচ্ছে ‘কাগজবাড়ি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 30, মে 2025
in অন্যান্য, শিক্ষা
A A
শিক্ষার্থীরা কাগজবাড়ি প্রকল্পের মাধ্যমে শিক্ষায় সমতা নিয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার আলোকে আরও বিস্তৃত করতে এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে ‘কাগজবাড়ি’ নামের একটি প্রতিষ্ঠান নিয়েছে প্রশংসনীয় উদ্যোগ।

এ উপলক্ষে বুধবার (২৮ মে) রাজধানীর ঢাকা উদ্যান এলাকার প্রভাতী স্কুল অ্যান্ড কলেজে এক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

কাগজবাড়ি মূলত দেশের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ‘লো কস্ট স্টেশনারি’ প্রজেক্ট নিয়ে কাজ করছে। ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের কার্যক্রম ছড়িয়ে দিতে চায় প্রতিষ্ঠানটি; যাতে পিছিয়ে থাকা শিক্ষার্থীরাও সমান সুযোগে পড়াশোনা চালিয়ে যেতে পারে।

এদিন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সুন্দর হাতের লেখার স্বীকৃতি হিসেবে দেওয়া হয় পুরস্কার। পাশাপাশি বড় হয়ে শিক্ষার্থীরা যেন দেশের সেবা করতে পারে সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া ক্যারিয়ার গঠনে তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে অনুপ্রেরণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রভাতী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, কাগজবাড়ির এ ধরনের উদ্যোগে আমি খুবই খুশি। শিক্ষার্থীদের কমমূল্যে শিক্ষাসামগ্রী দেওয়ার এ উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে কাগজবাড়ির পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রথম থেকে দশম শ্রেণির প্রতিটি ক্লাস থেকে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বছরে দুই লাখ টাকা মূল্যমানের শিক্ষাসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হবে। ইতোমধ্যে বাজারদাম থেকে প্রায় অর্ধেক মূল্যে দেশের স্বনামধন্য কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে তারা শিক্ষাসামগ্রী সরবরাহ করেছে।

নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে কাগজবাড়ি চায় দেশের প্রতিটি শিক্ষার্থীকে এক কাতারে আনতে। তাদের লক্ষ্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা। আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সীমিত মূল্যে বা বিনামূল্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দিতে তারা অঙ্গীকারবদ্ধ।

Tags: শিক্ষা
Previous Post

বগুড়ায় সর্বোচ্চ ১৬১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

Next Post

চলতি বছর হজের খুতবা দিবেন শেখ সালেহ বিন হুমাইদ

Next Post
শেখ সালেহ বিন হুমাইদ হজের খুতবা দিচ্ছেন, বাংলাদেশি ধর্মপ্রাণ মুসল্লি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর হজের খুতবা দিবেন শেখ সালেহ বিন হুমাইদ

হজযাত্রীদের জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মী ও রোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রীদের জন্য হিট অ্যালার্ট, ধুলিঝড়ের শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT