চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোকেয়া চরিত্রে হলিউড-বলিউডের কাউকে চান কাবিলা!

চ্যানেল আই-এর পর্দায় দেখা যাবে 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:14 অপরাহ্ন 18, মে 2025
in বিনোদন
A A
বাংলাদেশি ব্যক্তির সাক্ষাৎকারের দৃশ্য, উজ্জ্বল রঙের ঘরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অন্যতম প্রাণভোমরা হলেন কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ। তার প্রেমিকার চরিত্রে অভিনয় করা চরিত্র রোকেয়া, যা দর্শকদের অতি প্রিয়!

প্রায় প্রতিটি এপিসোডে কাবিলার সঙ্গে রোকেয়ার মান-অভিমান, ভালোবাসা-শাসনে বুঁদ হয়ে থাকেন দর্শক। অথচ মজা ব্যাপার হচ্ছে, সাফল্যের ধারাবাহিকতায় তুমুল জনপ্রিয় এ সিরিয়ালের চারটি সিজন পার হলেও দর্শকরা এখনও রোকেয়াকে দেখেনি।

কদিন আগে নির্মাতা অমি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, আগামীতে তিনি রোকেয়াকে দর্শকদের সামনে হাজির করবেন। কে সেই রোকেয়া, তা পরিস্কার করেননি।

দর্শকদের তুমুল আগ্রহের কারণে ইতোমধ্যে শুরু হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং। আর কদিন পরেই নতুন সিজনটি দর্শকরা চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পাবেন। পরে একাধিক অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।

অমি বলেন, কবে থেকে প্রচার শুরু হবে সেই ঘোষণা গ্র্যান্ড আয়োজনের মাধ্যমে জানানো হবে। এজন্য দর্শকদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। ২৬ মাস ধরে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর প্রস্তুতি নিয়েছি। দর্শকদের প্রত্যাশা অনুযায়ী নতুন সিজন যেন উপভোগ্য হয় আমাদের কারও সেই চেষ্টার কমতি থাকছে না।

এদিকে, বর্তমানে নতুন সিজনের জন্য প্রতিদিনই ‘ব্যাচেলর পয়েন্ট’র চরিত্র হাবু (চাষি আলম), জাকির (পাভেল), পাশা-শিমুল (মারজুক রাসেল-শিমুল শর্মা)-দের চরিত্রগুলো মজার মজার প্রমোশনাল ভিডিও প্রকাশ করা হচ্ছে।

বুম ফিল্মসের ইউটিউবে প্রকাশিত ভিডিওগুলো লুফে নিচ্ছে দর্শক। তারা বলছেন, এসব প্রমোশন ভিডিওগুলো ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-দেখার আগ্রহ বাড়াচ্ছে।

রবিবার বিকেলে প্রকাশিত হয়েছে কাবিলার প্রমোশনাল ভিডিও। সেখানে নির্মাতার অমির কাছে কাবিলা জানিয়েছেন, তিনি দেশ-বিদেশে গেলে দর্শকরা তার কাছে রোকেয়ার কথা জানতে চায়। রোকেয়াকে বেশি দেখতে চায়। এমনকি বিদেশীরাও কাবিলার সঙ্গে রোকেয়াকে খোঁজেন!

এ কারণে নতুন সিজনে রোকেয়াকে দর্শকদের সামনে আনার আবদার জানিয়ে কাবিলা বলেন, রোকেয়া বাংলাদেশি কোনো চরিত্র হবে না ভাইয়া। হয় হলিউডে যেতে হবে, নয়তো বলিউডে যেতে হবে! উত্তরে নির্মাতা বলেন, হলিউডের কাউকে এই চরিত্র দিলে সে কিভাবে নোয়াখালীর ভাষায় কথা বলবে?

পাল্টা জবাবে কাবিলা বলেন, আমি আছি তো ভাইয়া। শিখিয়ে নেব, আপনি কি জন্য টেনশন করছেন ভাইয়া? অমি প্রশ্ন রাখেন, রোকেয়াকে আনলে ইভার কি করবো? দুইটি চরিত্র কিভাবে থাকবে?

উত্তরে কাবিলা বলেন, আমি আছি না! কাবিলার যদি দুইটা গার্লফ্রেন্ড না থাকে তাহলে ওজন হবে কিভাবে? আমার রোকেয়া-ইভা দুজনকেই লাগবে! আপনি ডিরেক্টর, আপনি চাইলে সব সম্ভব। এবার তো বাজেট তো বেশি। প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট, আমার দুজনকেই লাগবে।

Tags: কাজল আরেফিন অমিকাবিলাজিয়াউল হক পলাশব্যাচেলর পয়েন্টব্যাচেলর পয়েন্ট সিজন ৫লিড বিনোদন
Previous Post

বাইফা অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক শারমিন রমা

Next Post

রোহিঙ্গাদের সমুদ্রে ছেড়ে দিল ভারত, তদন্ত করবে জাতিসংঘ

Next Post
সুন্দর সমুদ্র সৈকত ও আকাশের দৃশ্য, গাছের শাখা উপরে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের সমুদ্রে ছেড়ে দিল ভারত, তদন্ত করবে জাতিসংঘ

বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে বক্তৃতা দিচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য নিষেধাজ্ঞায় ভারতীয় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন: বাণিজ্য উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT