চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ে নেপাল সফর শেষ করল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 25, এপ্রিল 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী কাবাডি দল ২০২৫ নারী কাবাডি টেস্ট সিরিজে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় দিয়ে নেপাল সফর শেষ করল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ২৮-২৩ পয়েন্টে। প্রথমার্ধে ৭ পয়েন্টে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাল-সবুজ দলটি। দুটি লোনাসহ ২১ পয়েন্ট আদায় করে নেন শ্রাবণী-বৃষ্টিরা। শেষ ম্যাচে জয় নিয়ে সিরিজ শেষ করল বাংলাদেশের মেয়েরা। পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে নেপাল।

নেপালের ললিতপুরে সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে শুক্রবার খেলতে নামে বাংলাদেশ। প্রথমার্ধে শ্রাবণী-বৃষ্টিরা গুছিয়ে উঠতে পারেননি। অষ্টম মিনিটে একটি লোনা পায় নেপাল। ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দুদল। নেপালের ১৪ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের ছিল ৭ পয়েন্ট।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একের পর এক পয়েন্ট আদায় করে নিতে থাকে লাল-সবুজ দল। শেষপর্যন্ত আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে ৪১-১৮ পয়েন্টে জিতেছিল নেপাল। দ্বিতীয়টিতে ২৯-২২ পয়েন্টে জিতে ২-০তে এগিয়ে যায় স্বাগতিক দল। তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ জয় পায় ২৬-২৩ পয়েন্টে। চতুর্থ ম্যাচেও নেপালের সাথে সমানতালে লড়েছে বাংলাদেশ। কিন্তু ২১-১৭ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেয় স্বাগতিক মেয়েরা।

ভারতে মাটিতে হতে চলা কাবাডি বিশ্বকাপের আগে সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল, বলেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

‘এই সিরিজে আমাদের মেয়েরা ধারাবাহিক উন্নতি করেছে। বিশ্বকাপের আগে আমাদের কাজ করার কিছু জায়গা আমরা খুঁজে পেয়েছি। কার কোথায় সমস্যা আছে সেসব নিয়ে আমরা কাজ করব। এই সিরিজ শেষে আমরা আশা করতে পারি বাংলাদেশের সামনের রাস্তা খোলা। বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের পদকের সম্ভাবনা আছে। এই সিরিজ থেকে মেয়েরা যে আত্মবিশ্বাস অর্জন করেছে তা বিশ্বকাপে কাজে দেবে। মনে করি বাংলাদেশ ভালো একটা শেপে আছে। এখন নার্সিং করা দরকার।’

Tags: কাবাডিনেপালবাংলাদেশবাংলাদেশ কাবাডি ফেডারেশনবৃষ্টিলিড স্পোর্টসশ্রাবণী
Previous Post

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

Next Post

ওমানের কাছে হেরে সেমিতে বিদায় বাংলাদেশের

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমানের কাছে হেরে সেমিতে বিদায় বাংলাদেশের

বাংলাদেশের পুলিশ ও চিকিৎসক কর্মকর্তাদের ছবি, পেশাগত পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি-সম্পাদক নির্বাচিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT