চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রান্সফারে অনিয়মের দায়ে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কাটা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 পূর্বাহ্ন 21, জানুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
জুভেন্টাসের খেলোয়াড়রা মাঠে, ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত লেনদেনে অনিয়মের দায়ে ইতালিয়ান লিগ সিরি আ-তে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেয়া হয়েছে। এতে ক্লাবটি এখন পয়েন্ট টেবিলের তিন নম্বর থেকে দশ নম্বরে নেমে গেল।

ইতালিয়ান ফুটবল আদালত তদন্তের পর এক আদেশে তুরিনের বুড়িদের পয়েন্ট কাটার আদেশ দেয় বলে গত শুক্রবার দেশটির জাতীয় সকার ফেডারেশন (এফআইজিসি) জানিয়েছে।

একইসঙ্গে আদালত সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ১১ জন পরিচালককে তাদের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইতালীয় ফুটবল ফেডারেশনের একজন প্রসিকিউটর জুভেন্টাসকে বেশ কয়েকটি আর্থিক লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করেছেন। অনিয়মের মাধ্যমে খেলোয়াড়দের বেতন ও ট্রান্সফারের বাজেটের মিলিয়ন মিলিয়ন অর্থ বাঁচিয়েছে।

প্রসিকিউটররা খেলোয়াড়দের ট্রান্সফার সংক্রান্ত বেশ কয়েকটি অনিয়মের সমস্যা চিহ্নিত করেছেন। আর্থারের জুভেন্টাসে আসা ও মিরালেম পাজানিচের বার্সেলোনায় যাওয়ার ভেতরেও অনিয়ম পাওয়া গেছে।

জুভেন্টাসের সাবেক ক্রীড়া পরিচালক ফ্যাবিও প্যারাটিসিকে ইতালিতে ফুটবল সংক্রান্ত সকল কার্যকলাপ থেকে ৩০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বর্তমানে তিনি ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

গত নভেম্বরে দায়িত্ব থেকে পদত্যাগ করা ক্লাবের সভাপতি আন্দ্রেয়া অ্যাগনেলির উপর ২৪ মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জুভেন্টাস অবশ্য তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে আসছে। ক্লাবের আইনজীবীরা এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা লাখ লাখ ভক্তদের জন্য এটিকে একটি অবিচার বলে মনে করি। আমরা বিশ্বাস করি শীঘ্রই পরবর্তী আদালতে প্রতিকার করা হবে।’

Tags: এফআইজিসিজুভেন্টাসলিড স্পোর্টসসিরি আ
Previous Post

বিশ্ব ইজতেমায় বিভিন্ন ভাষায় চলছে বয়ান

Next Post

আমাজন রক্ষায় অভিযান শুরু করেছে ব্রাজিল সরকার

Next Post
অ্যামাজনের ঘন জঙ্গল ও নদীর দৃশ্য, ব্রাজিলের পরিবেশ রক্ষা অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাজন রক্ষায় অভিযান শুরু করেছে ব্রাজিল সরকার

মুক্তা চাষের জন্য সংগ্রহ করা মুক্তা শস্যের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশেও সম্প্রসারণ হচ্ছে মুক্তা চাষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT