চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনিয়মে জুভেন্টাসের ১০ পয়েন্ট কাটা, চ্যাম্পিয়ন্স লিগে অনিশ্চিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 পূর্বাহ্ন 23, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
জুভেন্টাসের ফুটবল দল মাঠে প্রস্তুত, খেলায় অংশগ্রহণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত লেনদেনে অনিয়মের দায়ে ইতালিয়ান লিগ সিরি আ-তে জুভেন্টাসের ১০ পয়েন্ট কেটে নেয়া হয়েছে। এতে ক্লাবটি পয়েন্ট টেবিলের দুই নম্বর থেকে সাতে নেমে গেছে।

ইতালির একটি আদালত সোমবার এ রায় ঘোষণা করেছেন। যা আগামী মৌসুমে তুরিনের বুড়িদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের সম্ভাবনাকে অনিশ্চিত করেছে, জানিয়েছে ইতালির ফুটবল অ্যাসোসিয়েশন।

জুভরা ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছিল। ১০ পয়েন্ট কাটায় এখন সাতে নেমে যাওয়া দলটির ৩৫ ম্যাচে সংগ্রহ ৫৯।

বড় শাস্তির পর মাঠের পারফরম্যান্সেও ধরাশায়ী হয়েছে জুভেন্টাস। টেবিলের নিচের সারির দল এম্পোলির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে।

আদালতের রায়ের পর টুইটারে জুভেন্টাস বলেছে, আদালতের সিদ্ধান্তকে আমলে নিয়ে ইতালির শীর্ষ ক্রীড়া সংস্থায় এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে তারা।

এর আগে গত জানুয়ারিতে ফুটবলারদের ট্রান্সফারে অনিয়মের দায়ে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেয়া হয়েছিল। পরে ক্রীড়া আদালত পুরো তদন্ত শেষ না হওয়া এবং সত্য প্রমাণিত না হওয়া পর্যন্ত কোন পয়েন্ট না কাটারও নির্দেশ দেন। তাতে ক্লাবটি সব পয়েন্ট গত এপ্রিলে ফেরত পেয়েছিল। আদালতের দেয়া নতুন রায়ে পাল্টে গেছে সেই প্রেক্ষাপট।

ট্রান্সফারে অনিয়মের জেরে আদালত সাবেক-বর্তমান মিলিয়ে মোট ১১ জন পরিচালকের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। নতুন রায়ে আদালত আগের শাস্তিই বহাল রেখেছেন।

Tags: চ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসট্রান্সফারলিড স্পোর্টসসিরি আ
Previous Post

চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট চালু  

Next Post

এরদোয়ানকে সমর্থনের ঘোষণা দিলেন সিনান ওগান

Next Post
সিনান ওগান এরদোয়ানকে সমর্থনের ঘোষণা দেন, সাংবাদিকদের সামনে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এরদোয়ানকে সমর্থনের ঘোষণা দিলেন সিনান ওগান

বিশ্ববিদ্যালয় পরীক্ষার ফলাফল ও ফলাফল সংক্রান্ত তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভর্তি পরীক্ষার ফল অগ্রিম প্রকাশে বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে 'শোকজ'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT