বিরল রোগ ‘রামসে হান্ট সিনড্রোমে’ আক্রান্ত পপ তারকা জাস্টিন বিবারের মুখের এক পাশ পুরোপুরি অবশ হয়ে গেছে। স্থানীয় সময় শুক্রবার ইনস্টাগ্রামে ভিডিওবার্তায় তিনি জানিয়েছেন, এ অবস্থায় তিনটি শো বাতিল করেছেন। পুরোপুরি সুস্থ হয়ে শিগগির ফিরবেন বলে আশা করছেন কানাডীয় এই জনপ্রিয় গায়ক।








