চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইকরার জন্য ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 04, মার্চ 2026
in বিনোদন
A A

অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত ও বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ‘জাস্টিস ফর ইকরা’ নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম।

বুধবার (৪ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইকরার বন্ধু-বান্ধবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অংশগ্রহণকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা’ স্লোগানে মুখরিত করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে অভিযুক্তদের বয়কটের আহ্বানও তোলা হয়।

মানববন্ধনে ইকরার এক ঘনিষ্ঠ বান্ধবী বলেন, “আমরা জেনেছি, ইকরার মোবাইল ফোন এখন পুলিশের কাছে আছে। সেখানে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ থাকতে পারে। আমাদের কাছে পাসওয়ার্ড রয়েছে, যা দিয়ে প্রয়োজনীয় তথ্য উদ্ধার করা সম্ভব। আমরা চাই সেগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক।”

তিনি আরও প্রশ্ন তোলেন, অভিযোগে যাদের নাম এসেছে তাদের বিষয়ে আইনি পদক্ষেপ কী অবস্থায় আছে এবং তদন্ত কতদূর এগিয়েছে, তা জানতে চাই।

মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা বলেন, তারা কোনো প্রকার প্রভাব বা চাপ ছাড়াই নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। ইকরার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান আয়োজকরা।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও শোবিজ অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

ইকরার মৃত্যুর ঘটনায় রাজধানীর পল্লবী থানা-য় যাহের আলভীকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইকরার ঘনিষ্ঠজনদের অভিযোগ, পারিবারিক অশান্তির পেছনে যাহের আলভীর কথিত বিবাহবহির্ভূত সম্পর্ক ভূমিকা রাখে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনার পর গত সোমবার (২ মার্চ) দিবাগত রাতে একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেন যাহের আলভী। তার এই বক্তব্য ঘিরেও সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। পরে মঙ্গলবার (৩ মার্চ) রাতে আরো একটি ফেসবুক পোস্ট করেন এই অভিনেতা।

Tags: ইকরাএফডিসিমানববন্ধন
Previous Post

প্রধানমন্ত্রী দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

Next Post

‘প্রিন্স’-এর ভরসায় আবার খুলছে বগুড়ার সিনেপ্লেক্স

Next Post

‘প্রিন্স’-এর ভরসায় আবার খুলছে বগুড়ার সিনেপ্লেক্স

ছবি: সংগৃহীত

রেললাইনে আটকে পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT