লেখক ও সমাজচিন্তক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৯০তম জন্মদিন সোমবার। দিনটিকে ঘিরে চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশ নেন সর্বজনশ্রদ্ধেয় এই গুণী। চ্যানেল আইকে তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য ভালো দিকনির্দেশনা প্রয়োজন। তরুণদের আরো বেশি বই পড়ারও তাগিদ দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।









