চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আসলে রেহানা অস্বাভাবিক নয়, সমাজটা অস্বাভাবিক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 29, নভেম্বর 2021
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে রেহানা ও মারিয়াম নূর উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। রবিবার (২৮ নভেম্বর) সিনেমাটি দেখেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করেন তিনি।

রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মহাখালীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি উপভোগ করেন পলক। এসময় এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র অভিনেত্রী বাঁধন, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু সহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

সিনেমাটি দেখে পরবর্তীতে নিজের অফিশিয়াল ফেসবুকেও একটি দীর্ঘ স্ট্যাটাস দেন পলক। জানান নিজের ভালো লাগার কথা। তিনি বলেন, ‘এই সিনেমা দেখে অনেকের ফেসবুকে কমেন্ট দেখেছি তারা বলছে ‘রেহানা’ চরিত্রটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক! আমি মনে করি রেহানা আসলে অস্বাভাবিক না! সমাজটা অস্বাভাবিক, রেহানা সেই সমাজের অসঙ্গতির বিরুদ্ধে একটা সাহসী কণ্ঠস্বর।’

তিনি বলেন, ‘অন্যায়ের সাথে আপোষ করবো কেন? এই যে অন্যায়ের বিরুদ্ধে রেহানার যে পদক্ষেপ এটাই স্বাভাবিক। আর সমাজের যে অসঙ্গতি সেইটাই অস্বাভাবিক! এই জায়গা থেকে আমাদের সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।’

সিনেমাটি নিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমি আশা করি বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল সোনার বাংলাদেশ গড়ে তোলা সেই অসম্প্রদায়িক প্রগতিশীল সমাজ বিনির্মাণে আমাদের ‘রেহানা মরিয়ম নূর’ এর মত আরো অনেক চলচ্চিত্র আসবে এবং আমরা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পারব।’

সবশেষে তিনি সবাইকে সিনেমা হলে গিয়ে ‘রেহানা মরিয়ম নূর’ দেখারও অনুরোধ জানান।

চ্যানেল আই অনলাইন দলের সদস্যরা একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে কানের মূল মঞ্চে ডাক পাওয়া আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। চলতি বছরের জুন থেকেই সিনেমাটি ছিলো আলোচনায়। জুলাইয়ে কান উৎসবে দেখানোর পর আন্তর্জাতিক মিডিয়াতে ছবিটি নিয়ে হয় বেশ প্রশংসা!

শুধু তাই নয়, কান উৎসবে দেখানোর পর ‘রেহানা’ এরইমধ্যে ঘুরে এসেছে মেলবোর্ন ফিল্ম ফেস্টিভাল, বিএফআই লন্ডন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, হংকং এশিয়া ফিল্ম ফেস্টিভাল, বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, সিডনি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালসহ মোট ১৩টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল থেকে।

Tags: অভিনয়আইসিটিআজমেরী হক বাঁধনপলকবাঁধনরেহানারেহানা মরিয়ম নূররেহানা মরিয়ম নূললিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্স
Previous Post

ওমিক্রন: জাপানে বিদেশী প্রবেশে নিষেধাজ্ঞা

Next Post

সকালে হালকা কুয়াশা পড়তে পারে

Next Post
সকালে কুয়াশার মধ্যে পথচারীরা হাঁটছেন, ধোঁয়াটে আবহাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

সকালে হালকা কুয়াশা পড়তে পারে

বাংলাদেশের একজন নারী নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২ ডিসেম্বরেই হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT