চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব সেরাদের সেরা: ‘তুফান’ দেখে মুগ্ধ পলক

পলকের সহধর্মিণী বললেন, তুফান কয়েকবার দেখতে হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 19, জুন 2024
in বিনোদন
A A
শাকিব খান ও পলক বসু একসঙ্গে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচিত সব সিনেমা পরিবার নিয়ে হলে এসে উপভোগ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার সন্ধ্যায় ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তুফান’ দেখেও তিনি মুগ্ধ হয়েছেন।

এ সময় প্রতিমন্ত্রী সিনেমাটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং প্রতিক্রিয়া জানান। পলক বলেন, ‘তুফান! এক কথায় বলতে গেলে উরাধুরা। এতে রয়েছে ফুল অব ইমোশন, এন্টারটেইনমেন্ট ও টুইস্ট। একেবারেই বিশ্বমানের একটা সিনেমা। যতটুকু প্রত্যাশা নিয়ে এসেছিলাম, তার চেয়ে বহুগুণ বেশি নিয়ে ফিরে যাচ্ছি।

“পরিচালক রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ আমাদের বাংলা চলচ্চিত্রকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছে। আমাদের মেগাস্টার শাকিব খান ভিন্নরূপে আবির্ভূত হয়েছেন। যেই জায়গাটাতে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখি, তুফান সিনেমার মধ্য দিয়ে শাকিব ভিন্ন উচ্চতায় পৌঁছে গেছেন। তিনি প্রমাণ করেছেন যে, শাকিব সেরাদের সেরা।”

প্রতিমন্ত্রী বলেন, সব মিলিয়ে ডিরেকশন, অভিনয়, মিউজিক, অ্যাকশন, নিয়ে ‘তুফান’ একটি চমৎকার সিনেমা। আমরা এখন বলতে পারি, চলচ্চিত্রে যেকোনোভাবেই আমরা বলিউড কিংবা হলিউডের সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে পারি।

“গত দুই বছরের যেকোনো সুপারহিট হলিউড, বলিউড মুভির সঙ্গে তুফানকে তুলনা করতে চাইলে একদম নিরপেক্ষ অবস্থান থেকে যে কেউ স্বীকার করবেন। আমি ছবি দেখে খুবই আনন্দিত এবং আমাদের এই সিনেমা বিশ্বমানের হচ্ছে। আমার স্বী সন্তান সবাই প্রত্যেকেই মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করি।”-বলছিলেন পলক।

প্রতিমন্ত্রী পলক বলেন, সারা পৃথিবী জুড়ে ৪০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। আমি আগেই শুনেছি, শাকিব ভাই বলতেন একদিন বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক বাজারে নেতৃত্ব দেবে। হয়তো অনেকে তার এই কথায় একমত হতেন না, সন্দেহ করতেন। ‘তুফান’ দেখার পর যাদের বিশ্বাস হতো না তারাও বিশ্বাস করবেন, হ্যাঁ আমাদের সিনেমা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে। আমি আত্মবিশ্বাসী, আমাদের এই বাংলা সিনেমা বিশ্বজয় করবে।

এদিকে প্রতিমন্ত্রী পলকের সহধর্মিণী আরিফা জেসমিন (কনিকা) বলেন, ‘আমি জওয়ান দেখে বলেছিলাম সিনেমাটি আবার দেখতে হবে। এবার তুফান দেখে বলছি কয়েকবার দেখতে হবে।’

Tags: জুনায়েদ আহমেদ পলকতুফানপ্রতিমন্ত্রীরাফীরায়হান রাফীলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
Previous Post

লেবাননে সর্বাত্মক হামলা চালাতে পারে ইসরায়েল

Next Post

মেসি বলছেন, নেইমারের না থাকাটা ‘দুঃখজনক’

Next Post
মেসি ও নেইমার একসঙ্গে মাঠে, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি বলছেন, নেইমারের না থাকাটা ‘দুঃখজনক’

ভারতীয় রাজনীতিবিদ অরবিন্দ কেজরিওয়াল ভাবুক মুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

১০০ কোটি রুপি ঘুষ চেয়েছিলেন কেজরিওয়াল: ইডি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT