চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই বিপ্লবের ফায়দা লুটকারীদের চিহ্নিত করা হচ্ছে: আইজিপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 09, মার্চ 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

জুলাই বিপ্লবকে নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদেরকে চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

আজ (৯ মার্চ) সোমবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় ৪৪ পুলিশ হত্যাকাণ্ডের মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইজিপি বলেন, হাদি হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অচিরেই তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

তিনি জানান, ইতিমধ্যে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে অভিযান পরিচালনা করা হচ্ছে। উগ্রপন্থি গোষ্ঠীর উত্থান ঠেকাতেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। ঈদযাত্রায় মহাসড়কে ডাকাতি, ছিনতাই বা চাঁদাবাজির মতো অপরাধ যাতে না ঘটে, সে জন্য হাইওয়ে পুলিশসহ অন্যান্য বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারে প্রতিটি জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ বা অভিযোগমুক্ত থানা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি এজন্য থানাগুলোর কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

এসময় তদন্তের গুণগত মান বাড়াতে সিআইডিকে আধুনিকায়নের পরিকল্পনার কথা তুলে ধরেন আইজিপি। তিনি বলেন, পুলিশের পদোন্নতি ও পদায়নে কোনো ধরনের স্বজনপ্রীতি থাকবে না। সৎ ও যোগ্য কর্মকর্তাদের মূল্যায়ন করা হবে। কিছু সদস্যের কারণে পুরো বাহিনীর সুনাম নষ্ট হচ্ছে।

Tags: আইজিপিজুলাই-বিপ্লব
Previous Post

ঘুমের মধ্যে চিরঘুমে ‘চিরদিনই তুমি যে আমার’ অভিনেতা

Next Post

চাকরি পেতে নতুন কৌশল: ভিডিও সিভি

Next Post

চাকরি পেতে নতুন কৌশল: ভিডিও সিভি

ছবি: সৌদিতে ইরানের মিসাইল হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি।

সৌদিতে ইরানের হামলায় নিহত কিশোরগঞ্জের প্রবাসীর পরিবারে শোকের ছায়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT