চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান: রণক্ষেত্র মানিক মিয়া অ্যাভিনিউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 17, অক্টোবর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রতিবাদে অংশ নেওয়া একজন ব্যক্তি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, পেছনে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ ভবন প্রাঙ্গণ থেকে ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দেওয়ার পর মানিক মিয়া অ্যাভিনিউতে পুলিশ ও জুলাই যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এসময় জুলাই যোদ্ধারা সংসদ ভবনের একটি গেট ভেঙে ফেলেন, সড়কে আগুন ধরিয়ে দেন এবং কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। ফলে মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয় রণক্ষেত্রে।

শুক্রবার ১৭ অক্টোবর বেলা দেড়টার দিকে এ সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য ও জুলাই যোদ্ধা আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বেলা সোয়া ১টার পর পুলিশ জুলাই যোদ্ধাদের ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানস্থল থেকে বের করে দিতে শুরু করে। তারা প্রাঙ্গণ ছাড়ার পরপরই মানিক মিয়া অ্যাভিনিউতে সংঘর্ষের সূত্রপাত হয়।

এর আগে সকাল ১০টার দিকে সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। স্থান ত্যাগের আহ্বান জানিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে একাধিকবার কথা বলেন।

জুলাই যোদ্ধারা জানান, সনদে তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি, জুলাইয়ে শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, সুরক্ষা আইন প্রণয়ন এবং দায়মুক্তির নিশ্চয়তা দিতে হবে।

অন্যদিকে, ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, এনসিপি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না।

ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা জুলাই সনদে অবশ্যই সই করব, যদি আমাদের দেওয়া প্রস্তাবনা ও আপত্তির বিষয়গুলো সনদে লিপিবদ্ধ করা হয়।” তিনি আরও বলেন, বিএনপি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং এখনো তা অব্যাহত রেখেছে।

Tags: জুলাই সনদবিএনপি
Previous Post

বিগত সরকারের গঠনতন্ত্রেই হল বিসিবি নির্বাচন, তাগিদ থাকলেও সংস্কার স্থগিত

Next Post

শেষ সময়ে জুলাই সনদের ৫ম দফার সংশোধন

Next Post
জনগণের সমাবেশে জুলাই সন্মদে লেখা ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ সময়ে জুলাই সনদের ৫ম দফার সংশোধন

বাংলাদেশ ক্রিকেট কোচের সংবাদ সম্মেলন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকেরকে নিয়ে বর্ণবাদী মন্তব্য, ‘ভালো কিছু নয়’ বললেন বাংলাদেশ কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT