চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজ হওয়ার পাঁচ মাস পরে উদ্ধার অভিনেতার কঙ্কাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 28, জুন 2023
in বিনোদন
A A
প্রতিবেদকের ছবি, হালকা লম্বা সোনালী চুল ও হালকা চোখের যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

A portrait of the British actor Julian Sands, star of The Killing Fields, A Room With A View, Arachnophobia and Naked Lunch. Munich, Germany. (Photo by Kurt Krieger/Corbis via Getty Images)

পাঁচ মাস আগে নিখোঁজ হয়েছিলেন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা জুলিয়ান স্যান্ডস। ‘এ রুম উইথ এ ভিউ’ এবং ‘ওয়ারলক’-এর মতো একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্রের জন্য বিখ্যাত এই অভিনেতা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি পাহাড় থেকে নিখোঁজ হয়েছেন। অবশেষে ৬৫ বছরের এই অভিনেতার কঙ্কালের খোজ মিলল বরফে ঢাকা পাহাড় চুড়ায়।

জুলিয়ান স্যান্ডস যেই স্থানে নিখোঁজ হয়েছিল সেখানে একটি কঙ্কাল পাওয়া যায় শনিবার। পরে তা জুলিয়ান স্যান্ডসের দেহাবশেষ বলে নিশ্চিত করা হয়।

অভিনেতার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে প্রতিকূল আবহাওয়াতেই কোনও দুর্ঘটনা প্রাণ কেড়েছে তার। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে কারণ জানা যাবে বলে জানিয়েছেন সান বার্নার্ডিনো কান্ট্রি শেরিফ।

পর্বতারোহণ ছিল জুলিয়ান স্যান্ডসের নেশা। ১৩ জানুয়ারি তিনি লস অ্যাঞ্জেলসের সান গ্যাব্রিয়েল পর্বতমালায় অভিযানে যান। তীব্র শীতল আবহাওয়া, ক্যালিফোর্নিয়া জুড়ে মুষলধারে বৃষ্টি এবং ভারী তুষারপাতের কারণে বাল্ডি স্কি এলাকাটি সেই সময়ে বিপজ্জনক হয়ে উঠেছিল। অভিনেতার নিখোঁজ হওয়ার খবর ১৩ জানুয়ারি প্রথম জানতে পারেন তার স্ত্রী।

নিখোঁজ হওয়ার পর অভিনেতাকে খুঁজতে ৮০ বারের উপরে অভিযান চালানো হয়েছে স্বেচ্ছাসেবী, কর্মকর্তা ও কর্মচারী নিয়ে। ৫০০ ঘণ্টার বেশি সময় ধরে খোঁজা হয়েছে। এই কাজে নিয়োজিত ছিল দুটি হেলিকপ্টার এবং ড্রোন।

ইংল্যান্ডে জন্মগ্রহণকারী, স্যান্ডস ১৯৮৫ সালের চলচ্চিত্র ‘এ রুম উইথ এ ভিউ’-এর সাফল্যের পর প্রথম সারির অভিনেতা হিসেবে পরিচিতি পান। এছাড়াও তিনি ১৯৮৯ সালের থ্রিলার ‘ওয়ারলক’ এবং এর সিকুয়েল ‘ওয়ারলক: দ্য আর্মাগেডন’-এ দুর্দান্ত অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। তার অভিনীত, অন্যান্য ফিল্মগুলির মধ্যে রয়েছে ‘দ্য কিলিং ফিল্ডস,’ ‘অ্যারাকনোফোবিয়া’ এবং ‘লিভিং লাস ভেগাস’।

সূত্র: বিবিসি 

Tags: জুলিয়ান স্যান্ডসলিড বিনোদন
Previous Post

৮৮ নম্বর জার্সি নিষিদ্ধ করেছে ইতালি

Next Post

সৌদি আরবের সাথে মিল রেখে বিভিন্ন জেলায় ঈদ পালন

Next Post
বিভিন্ন জেলায় ঈদ পালন উপলক্ষে মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের সাথে মিল রেখে বিভিন্ন জেলায় ঈদ পালন

ওবায়দুল কাদের বৃষ্টির মধ্যে হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT