চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে জিজ্ঞাসাবাদের মুখোমুখি জুলিয়ান অ্যাসাঞ্জ

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
4:42 অপরাহ্ন 14, নভেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ অবশেষে আজ (সোমবার) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। যৌন হয়রানির একটি অভিযোগে লন্ডনের ইকুয়েডরের দূতাবাসে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন এই অস্ট্রেলিয়ান কম্পিউটার প্রোগ্রামার, প্রকাশক এবং সাংবাদিক। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানা বজায় থাকবে কিনা সে ব্যপারে সিদ্ধান্ত নেবে সুইডেন।

সুইডিশ প্রসিকিউটর জানিয়েছেন, একজন ইকুয়েডোরিয়ান প্রসিকিউটর সাক্ষাৎকারটি পরিচালনা করবেন। এছাড়াও সুইডেনের চিফ প্রসিকিউটর ইনগ্রিড ইসগ্রেন এবং পুলিশের একজন তদন্ত কর্মকর্তাও তার মাধ্যমে প্রশ্ন করবেন। নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইকুয়েডরের সরকার।

সুইডেনে যৌন হয়রানির অভিযোগটি দায়েরের ৬ বছর পর এবং ইকুয়েডোরিয়ান দূতাবাসে রাজনৈতিক আশ্রয় গ্রহণের ৪ বছরও বেশি সময় পরে বিষয়টিতে অগ্রগতি হচ্ছে। প্রথমে ১৭ অক্টোবর সাক্ষাৎকারের কথা থাকলেও পরে অ্যাসেঞ্জের আইনজীবীদের অনুরোধে ১৪ নভেম্বর তা নির্ধারিত হয়।

দূতাবাস থেকে বের হলেই তাকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হবে বলে শঙ্কায় অ্যাসাঞ্জ। যেখানে তাকে উইকিলিকসের কার্যক্রমের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই দূতাবাসে অবস্থানকেও অ্যাসাঞ্জ  বিনাবিচারে আটক বলে অভিহিত করেছেন।

ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী গুইলোম লং বলেন, আমরা খুশি যে সুইডিশ কর্তৃপক্ষ অবশেষে আমাদের লন্ডন দূতাবাসে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করবে। ২০১২ সালের আগস্টে অ্যাসাঞ্জের আশ্রয় দেয়ার পর থেকেই সুইডিশ প্রসিকিউটরকে আমরা আমন্ত্রণ জানিয়ে আসছি।

তবে যৌন হয়রানির অভিযোগ থেকে মুক্তি পেয়ে দূতাবাস থেকে বের হলেও জামিনের শর্তভঙ্গের অপরাধে গ্রেপ্তার হতে পারেন অ্যাসাঞ্জ। কারণ সুইডেনের আদালত অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের রুল জারি করার আগেই সুইডিশ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি লন্ডনে এসেছিলেন। সুইডেন পরে তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ২০১০ সালের ডিসেম্বরে ব্রিটিশ পুলিশের কাছে আত্মসমর্পণ করে অ্যাসাঞ্জ। পরে হাইকোর্ট থেকে জামিন লাভ করেন তিনি।

২০১২ সালের আগস্ট থেকে ইকুয়েডোরিয়ান দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে থাকা অ্যাসাঞ্জকে পাহারা দিয়ে রেখেছে ইউকে পুলিশ। তিনি যাতে পালাতে না পারেন তা নিশ্চিত করতে এ পর্যন্ত তাদের খরচ হয়েছে ১ কোটি ১০ লাখ পাউন্ডেরও বেশি।

পররাষ্ট্রনীতিবিষয়ক যুক্তরাষ্ট্রের অনেক গোপনীয় তথ্য ফাঁস করে ২০১০ সালে আলোড়ন সৃষ্টি করে উইকিলিকস।

Previous Post

উদ্যোক্তা বৃদ্ধি বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে বড় সম্ভাবনা: বার্নিকাট

Next Post

মোস্তাফিজের ইনজুরির প্রথম স্ক্যানিং মঙ্গলবার

Next Post

মোস্তাফিজের ইনজুরির প্রথম স্ক্যানিং মঙ্গলবার

সাঁওতালরা বেঁচে আছে বিভেদের ক্ষত নিয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT