চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ও মিশরের মধ্যে বিচারিক সহযোগিতা প্রোটোকল স্বাক্ষর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 01, নভেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও মিশরের মধ্যে বিচারিক সহযোগিতা প্রোটোকল স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের আমন্ত্রণে মিশর সফর করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

বাংলাদেশ ও মিশরের মধ্যে বিচারিক সহযোগিতায় প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে। যা দু’দেশের মধ্যে বিচারিক সহযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে।

শনিবার (১ নভেম্বর) মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের আমন্ত্রণে মিশর সফর করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সফরকালে এই প্রটোকল স্বাক্ষরিত হয়।

এই সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছেন কায়রোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, একজন কূটনীতিক হিসেবে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য আমার দেশ আমাকে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছে। এই উন্নয়ন দেখে আমি অত্যন্ত আনন্দিত। প্রধান বিচারপতির সদয় সফরের মাধ্যমে বাংলাদেশ-মিশর দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

সফরকালে বাংলাদেশ ও মিশরের মধ্যে একটি বিচারিক সহযোগিতা প্রোটোকল স্বাক্ষরিত হয়। এছাড়া বাংলাদেশের প্রধান বিচারপতি মিশরের প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কাউন্সিলের সকল বিচারপতির উপস্থিতিতে বৈঠক করেন।

ড. সৈয়দ রেফাত আহমেদ আলেকজান্দ্রিয়া জুডিশিয়াল ট্রাইব্যুনালের বিচারপতিদের সঙ্গে একটি ইন্টারেক্টিভ ব্রিফিং অধিবেশনে অংশ নেন। সফরের অংশ হিসেবে তিনি বিবলিওথেকা আলেকজান্দ্রিয়ার পরিচালক কর্তৃক অভ্যর্থিত হন এবং রাষ্ট্রপতি আনোয়ার সাদাত জাদুঘর পরিদর্শন করেন।

এছাড়া মিশর জুডিশিয়াল একাডেমি ও ন্যাশনাল মিউজিয়াম অব ইজিপশিয়ান সিভিলাইজেশন (এনএমইসি)-এর সিইও ড. তৈয়াব আব্বাস বাংলাদেশের প্রধান বিচারপতিকে স্বাগত জানান।

রাষ্ট্রদূত বলেন, প্রধান বিচারপতির সফর দুই দেশের মধ্যে এক দুর্দান্ত বন্ধন তৈরি করেছে, যা ভবিষ্যতে বাংলাদেশ-মিশর সহযোগিতাকে আরও গভীর করবে।

Tags: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদবাংলাদেশমিশর
Previous Post

এবার আইস্ক্রিনে আসছে শুভ-মন্দিরার ‘নীলচক্র’

Next Post

প্রথমবারের মতো মহাকাশে ইঁদুর পাঠিয়েছে চীন

Next Post
চ্যানেল আই অনলাইন: রকেট উৎক্ষেপণ ও একটি কালো পুঁচকে ইঁদুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো মহাকাশে ইঁদুর পাঠিয়েছে চীন

সুদানে গৃহযুদ্ধের কারণে উদ্বাস্তু ও নিরাপত্তা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

গৃহযুদ্ধ ও গণহত্যা: কী ঘটছে সুদানে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT