চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিককে গুলি করার অভিযোগে বিচারক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অভিযুক্ত নারীকে আদালত থেকে বের করে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার এক বিচারককে তার সাবেক প্রেমিককে ঘুমানোর সময় গুলি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 

এনডিটিভি জানিয়েছে, প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়ায় প্রতিশোধ নিতে বিচারক সোনিয়া ম্যাকনাইট তার সাবেক প্রেমিক মাইকেল ম্যাককয়কে মাথায় গুলি করেন। ওই হামলায় প্রাণে বেঁচে গেলেও মাথা ও চোখে গুরুতর আঘাত পান ম্যাককয়।

ম্যাককয় জানিয়েছেন, সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর সোনিয়াকে নিজের বাড়ি থেকে সরাতে বেশ কয়েকবার চেষ্টা করেন তিনি। গত ৯ ফেব্রুয়ারি রাতে একটি রেস্তোরাঁ থেকে বাড়ি ফেরার পর সোনিয়াকে বাড়ি থেকে চলে যেতে অনুরোধও করেন। তা না হলে সোনিয়ার মা’র সাহায্য নেওয়ার কথাও জানান তিনি।

ম্যাককয় বলেন, এরপর ওই দিন  রাত ১১টার দিকে তিনি ঘুমাতে যান। ঘুমন্ত অবস্থায় সোনিয়া তাকে লক্ষ্য করে গুলি করলে মাথা ও চোখে গুরুতর জখম হন তিনি।  এরপর নিজেই ৯১১ এ কল করে ম্যাককয়ের আঘাতের কথা পুলিশকে জানান সোনিয়া। এসময় পুলিশ ঘটনা সম্পর্কে বিস্তারিত প্রশ্ন করলে সঠিক উত্তর পারেননি সোনিয়া।

পরে পুলিশ  তদন্তে নেমে সোনিয়াকে অভিযুক্ত করে।  গত ১৫ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় সোনিয়াকে। তার বিরুদ্ধে খুনের চেষ্টা এবং গুরুতর হামলার অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর সোনিয়াকে বিচারক হিসেবে তার দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে ডফিন কাউন্টি কারাগারে বন্দী আছেন সোনিয়া ম্যাকনাইট।

Tags: প্রেমিকবিচারকযুক্তরাষ্ট্র
Previous Post

সাফের দুই পুরস্কার সাগরিকার 

Next Post

অপতথ্য রোধে ইইউ-বাংলাদেশ একসাথে কাজ করবে: তথ্য প্রতিমন্ত্রী

Next Post
তথ্য প্রতিমন্ত্রীর সাথে সাংবাদিকদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপতথ্য রোধে ইইউ-বাংলাদেশ একসাথে কাজ করবে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশের রাজনৈতিক নেত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দশম জাতীয় সম্মেলন সফল করতে রওশন এরশাদের বাস্তবায়ন কমিটি ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT