চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটকে স্বাগত জানিয়ে যুবলীগের আনন্দ মিছিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:34 অপরাহ্ন 01, জুন 2023
in রাজনীতি
A A
বাজেটকে স্বাগত জানিয়ে যুবলীগের আনন্দ মিছিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী যুবলীগ।

বৃহস্পতিবার বিকালে এ আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল। “উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে” শীর্ষক বাজেটকে স্বাগত জানিয়ে যুবলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

এ সময় যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, বাংলাদেশের ৫২তম বাজেট ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। করোনা পরবর্তী অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এত বড় বাজেট দিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছেন। এ বাজেট মানবতার বাজেট, এ বাজেট মানুষের অধিকারের বাজেট, এ বাজেট মানুষের কল্যাণের বাজেট। এ বাজেটকে সামনে রেখে একটি কুচক্রীমহল মানুষের মনে নানা ধরনের ভ্রান্তধারণা সৃষ্টি করার চেষ্টা করছেন। মনে রাখবেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার এই উন্নয়নমুখী বাজেট নিয়ে যদি জামায়াত-বিএনপি ও কুচক্রীমহলের লোকেরা কোনো ধরণের ষড়যন্ত্র করার চেষ্টা করে এর দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ।

তিনি আরও বলেন, যদি একজন দক্ষ, সৎ নিষ্ঠাবান মানুষের হাতে দেশ থাকে, সে দেশ সম্মানের সাথে উন্নয়নের পথে এগিয়ে যাবেই; সেটি আজ প্রমাণিত। আজকের বাজেটকে সারা দেশের যুবসমাজ স্বাগত জানাচ্ছে। এই বাজেটে দেশের সাধারণ মানুষ আনন্দিত, উৎফুল্লিত। প্রতিটি মানুষ এই বাজেটের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করছেন। আজকের এই আনন্দ মিছিল থেকে সারা দেশের যুবসমাজের পক্ষ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি স্মার্ট বাজেট পেশ করায় মানবিক প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে অভিনন্দন ও অভিবাদন জানাচ্ছি।

Tags: জাতীয় বাজেট ২০২৩-২৪
Previous Post

জয়-জাকিরের ব্যাটে লড়াইয়ের আভাস

Next Post

রিয়াল ছেড়ে সৌদিতে যাচ্ছেন মদ্রিচ?

Next Post
রিয়াল মাদ্রিদের খেলোয়াড় মদ্রিচ সৌদিতে যাচ্ছেন বলে খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল ছেড়ে সৌদিতে যাচ্ছেন মদ্রিচ?

রিয়াল মাদ্রিদের খেলোয়াড় বেনজেমা সৌদি আরবে যাওয়ার ঘোষণা দিয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজেমা রিয়ালকে জানিয়ে দিয়েছেন সৌদি যাচ্ছেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT