চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের ওপর আঘাত আসলে রাজপথে জবাব দিবে যুবলীগ: শেখ পরশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:14 অপরাহ্ন 29, ডিসেম্বর 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
জনগণের ওপর আঘাতের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ ও মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, গণমিছিলের নামে অগ্নিসন্ত্রাস আর জনগণের জানমালের ক্ষতি করলে আপনাদেরকে রাজপথেই দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ।

বৃস্পতিবার কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

যুবলীগের চেয়ারম্যান বলেন, আজকে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখায়। বাঙালি জাতিকে স্বপ্ন দেখায়, রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে তিনি স্বার্থক। তিনি মানুষকে স্বপ্ন দেখাতে জানেন, স্বপ্ন বাস্তবায়নও করতে পারেন। তাই তিনি আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ মানে কি? স্মার্ট বাংলাদেশ মানে বাংলাদেশের প্রশাসনিক কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা, স্বচ্ছতা, জনগণের অংশগ্রহণ, একটা দুর্নীতিমুক্ত ন্যায় পরায়ণ সমাজ ব্যবস্থা সৃষ্টি করা।

তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, আপনারা শুধু ক্ষমতায় আসার জন্য, লোভ-লালসার জন্য রাজনীতি না করে দেশের কথা ভাবলে ভাল হয়। জনগণের কথা ভাবলে একটু ভাল হয়। জনগণের রাজনীতি আপনার করেন নাই, সারাক্ষণ মিথ্যা আর অপপ্রচারের রাজনীতি নিয়ে পড়ে আছেন। আপনাদের এই ন্যাক্কারজনক রাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাখান করেছে। আপনারা একটি বিচ্ছিন্নবাদী জঙ্গি সংগঠনে পরিণত হয়েছেন। গত ১০ তারিখে আপনাদের ডাকে জনগণ সারা দেয় নাই। এর পরে আগামীকাল ৩০ ডিসেম্বর গণমিছিলের ডাক দিয়েছেন। কিন্তু জনগণ ছাড়া আপনারা গণমিছিল কিভাবে করবেন। দেশের টাকা বিদেশে নিয়ে আরাম আয়েশে আছেন আর এদেশের তরুন প্রজন্মকে বিপথে ঠেলে দিবেন, জঙ্গি সন্ত্রাসী বানাবেন তা হবে না। সেই দিন ভুলে যান।

তিনি বলেন, আপনাদের বুঝতে হবে এদেশের মানুষ কি চায়? এদেশের জনগণ চায় প্রগতি উন্নতি, শান্তি, স্বচ্ছতা, জবাবদিহিতা। এ সকল চাহিদা বঙ্গবন্ধুকন্যা সঠিকভাবে পূরণ করেছেন বিধায় পর পর তিনবার তিনি ক্ষমতায় রয়েছেন। আগামী দিনেও তাকে জনগণ ভোট দিয়ে ৫ম বারের মত প্রধানমন্ত্রী বানাবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার অভাবনীয় সাফল্যে আপনারা ভীত-সন্ত্রস্ত। আমাদের পদ্মাসেতু হয়ে গেল, আমাদের স্বপ্নের মেট্রোরেল হয়ে গেল, সামনেই কর্ণফুলী টানেল হয়ে যাবে। আপনাদের রাজনীতি তো শেষ। তল্পি-তল্পা নিয়ে এখনই প্যাকেটে ভরে, বস্তাবন্দি করে ঘরে ফিরে যান। আপনাদের গণমিছিল গণমিছিল না, আপনাদের ট্যাকটিস বন্ধ করুন। জনগণকে আঘাত করার চেষ্টা করবেন না।

Tags: অগ্নি সন্ত্রাসযুবলীগ
Previous Post

২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

Next Post

টাঙ্গাইলে বিজয় মিছিলে চলন্ত বাসের ধাক্কায় আহত ১০, গাড়ি ভাঙচুর

Next Post
টাঙ্গাইলে বাসের ধাক্কায় আহত ১০ জনের ছবি, দুর্ঘটনার স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে বিজয় মিছিলে চলন্ত বাসের ধাক্কায় আহত ১০, গাড়ি ভাঙচুর

ফুটবল কিংবদন্তী পেলে মৃত্যুর পর স্মরণে শোকপ্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল কিংবদন্তী পেলে মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT