চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র-জনতার ওপর হামলাকারী যুবলীগ নেতা অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 06, অক্টোবর 2024
in অপরাধ
A A
অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী হিসেবে এজাহারনামীয় আসামি মো. শাকিল হোসেনকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ধানমণ্ডি থানা পুলিশ। শাকিল হোসেন ঢাকা উত্তর সিটির (ধানমণ্ডি) ৩৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।

গতকাল শনিবার রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বাসায় অভিযান পরিচালনা করে ১টি রিভলবার, ১টি পিস্তল, ১ রাউন্ড রিভলভারের গুলি ও ১ রাউন্ড ব্যবহৃত রিভলভারের গুলির খোসা, ২টি চাপাতি, ২টি বড় ছোরা, ১টি রামদা জব্দ করা হয়।

আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে ধানমণ্ডি থানার ২৭ নম্বর রোডে মিনা বাজারের সামনে ও আশপাশ এলাকায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়।

এতে সাহেদ আলীসহ (২৭) অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়। এ বিষয়ে ভুক্তভোগীর ভাই শরিফ ৩ সেপ্টেম্বর ধানমণ্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। ওই মামলায় শাকিল হোসেন এজাহারভুক্ত আসামি।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তার আসামি মো. শাকিল হোসেন একজন অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলের ওপর অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ধানমণ্ডিসহ বিভিন্ন এলাকায় নিরিহ ছাত্র জনতাকে গুলি করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ধানমণ্ডি থানার আবাহনী মাঠের বিপরীত পাশে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে হাসনাইন আহমেদ নিহত হয়। ওই ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করা হয়। এ মামলাতেও মো. শাকিল হোসেন একজন এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তার শাকিলকে রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Previous Post

ধর্ম বোন বানিয়ে তার শিশুপুত্রকে অপহরণ করে পালায় হৃদয়

Next Post

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পাকিস্তান একাদশ ঘোষণা

Next Post
Pakistani cricketer celebrating on the field during a match against England. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পাকিস্তান একাদশ ঘোষণা

বাংলাদেশের ক্রিকেটাররা ট্রফি গ্রহণের জন্য প্রস্তুত, মাঠে উৎসবের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT